IND vs PAK Asian Games 2026: পাক দলকে উড়িয়ে জয় হাসিল করল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গে সোনার পদক জিতলেন শ্রেয়স আইয়াররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন দলের ওপেনার অভিষেক শর্মা। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে।
IND vs PAK Asian Games 2026: এশিয়ান গেমস ২০২৬-এর মঞ্চে শনিবার, পুরুষদের ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান। নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে এই গোল্ড মেডেল নির্ণায়ক ম্যাচটি অনুষ্ঠিত হয় (IND vs PAK Asian Games 2026)। সেই ম্যাচেই কার্যত, পাক দলকে উড়িয়ে দিয়ে ১৯ রানে জয় হাসিল করল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গে সোনার পদক জিতলেন শ্রেয়স আইয়াররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন দলের ওপেনার অভিষেক শর্মা। তিনি খেলেন ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস। অভিষেকের ইনিংসে ছিল ৩টি চার এবং ৭টি ছয়। স্ট্রাইক রেট ২১৭.৮৬ (india vs pakistan live match)।

এশিয়ান গেমসের মঞ্চেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
অপরদিকে, বৈভব সূর্যবংশী করেন ১৫ রান এবং দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ঝুলিতে ২১ রান, ঈশান কিষাণ করেন ২০ রান এবং শিবম দুবে ২৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। অক্ষর প্যাটেল ১ রানে অপরাজিত থাকেন। তবে শেষদিকে নেমে ঝোড়ো ব্যাটিং করেন তিলক ভার্মা। তাঁর সংগ্রহে ২২ বলে ৫১ রান। তিলকের ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ২৩১.৮২। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে পাক দল।
দুই দলের প্রথম একাদশ
ভারতঃ বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা
পাকিস্তানঃ সাহিবজাদা ফারহান (অধিনায়ক), মাজ সাদাকাত, উসমান খান (উইকেটকিপার-ব্যাটার), সাইম আইয়ুব, হাসান নওয়াজ, আবদুল সামাদ, আরাফাত মিনহাস, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, আবরার আহমেদ, সুফিয়ান মোকিম
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
