MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs PAK Match News: ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল হলে কত টাকার ক্ষতি হতে পারে আইসিসি-র?

IND vs PAK Match News: ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল হলে কত টাকার ক্ষতি হতে পারে আইসিসি-র?

IND vs PAK Match News: পাকিস্তান সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনও অবস্থাতেই ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। সেক্ষেত্রে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকার ক্ষতি হতে পারে?

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 02 2026, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ম্যাচ বয়কট করছে পাকিস্তান?
Image Credit : Getty

ম্যাচ বয়কট করছে পাকিস্তান?

ভারত বনাম পাকিস্তান ম্যাচ নামেই হাইভোল্টেজ লড়াই। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে টিভির পর্দায় কিংবা ডিজিটাল ওটিটি-স্ক্রিনে। অর্থাৎ, যে ম্যাচের বিপুল চাহিদা। সম্প্রচারকারী চ্যানেল থেকে শুরু করে স্পনসররা, সবাই বিরাট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন এই ম্যাচের জন্য। কারণ, লাভের অঙ্ক আকাশছোঁয়া। স্বাভাবিকভাবেই, আইসিসিও ব্যাপক টাকা রোজগার করে এই মেগা ইভেন্ট থেকে। 

24
হাইব্রিড মডেলের চুক্তি ভাঙছে পাক বোর্ড
Image Credit : stockPhoto

হাইব্রিড মডেলের চুক্তি ভাঙছে পাক বোর্ড

কিন্তু এই ম্যাচ না হলে, কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি। কারণ, রবিবার এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, “পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।” এই সিদ্ধান্তের জেরে আদতে আইসিসি-র সঙ্গে হাইব্রিড মডেলের চুক্তিও ভেঙে যাবে। কারণ, ভারতের মাটিতে পাকিস্তানের না খেলার দাবি মেনে নেয় আইসিসি। তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ার কথা। অর্থাৎ, শ্রীলঙ্কায় ম্যাচ হওয়ার কথা। কিন্তু তারপরেও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান।

Related Articles

Related image1
Pakistan Cricket Team T20 World Cup: একদিকে হুঁশিয়ারি এবং অন্যদিকে ব্যাক ডোর মিটিং! বিশ্বকাপের আগে চূড়ান্ত নাটক
Related image2
Pakistan Cricket Team T20 World Cup: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে চলছে পাকিস্তান?
34
১০ সেকেন্ডের স্লট বিক্রি করে প্রায় ৫০ লক্ষ টাকায়
Image Credit : Getty

১০ সেকেন্ডের স্লট বিক্রি করে প্রায় ৫০ লক্ষ টাকায়

পাকিস্তানের এই ঘোষণার ফলে, আসন্ন আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হতে চলা ভারত-পাক ম্যাচ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হয়েছে। কলম্বোতে এই হাইভোল্টেজ ম্যাচটি হওয়ার কথা ছিল। তার মধ্যে আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য টি-২০ সিরিজ জিতে খেলতে নামছে ভারত। অন্যদিকে, পাকিস্তানও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে। ফলে, বিশ্বকাপের লড়াই তুঙ্গে। তাই এই ম্যাচ বাতিল হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কারণ, ব্রডকাস্টিং সংস্থা এই ম্যাচের ক্ষেত্রে ১০ সেকেন্ডের স্লট বিক্রি করে প্রায় ৫০ লক্ষ টাকায় । 

44
বিপুল ক্ষতির মুখে আইসিসি?
Image Credit : Getty

বিপুল ক্ষতির মুখে আইসিসি?

আর পুরো ম্যাচে অর্থাৎ, ৯০০-১২০০ সেকেন্ডের বিজ্ঞাপন চললে প্রায় ২০০-৩০০ কোটি টাকা আয় হয়। কিন্তু ম্যাচটি বাতিল হলে লাভের ভাঁড়ার কার্যত, শূন্য। তাছাড়া ম্যাচ না হলে, স্টেডিয়ামের টিকিট বিক্রিও হবে না। যা আইসিসি-র জন্য আরও বড় ক্ষতি। অনুমান করা হচ্ছে যে, শুধুমাত্র এই একটি ম্যাচ বাতিলের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয় অনেকটাই কমে যেতে পারে। সবমিলিয়ে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে প্রায় ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে আইসিসি-র। তবে পাকিস্তান যদি শেষপর্যন্ত, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাক বোর্ডকে। এমনকি, নির্বাসিতও করা হতে পারে পাকিস্তান ক্রিকেট দলকে। এমনকি, আইসিসি থেকে পিসিবি-র প্রাপ্ত বার্ষিক অর্থের পরিমাণও কমানো হতে পারে অথবা পুরোপুরি বন্ধও করে দেওয়া হতে পারে বলে খবর। তার ফলে, পিসিবি প্রতি বছর আইসিসি থেকে যে ৩০০ কোটি টাকা পায়, তা আর পাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
BCCI On PAK Boycott: পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে মুখ খুলল বিসিসিআই, কী বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড?
Recommended image2
Pakistan Cricket Team T20 World Cup: একদিকে হুঁশিয়ারি এবং অন্যদিকে ব্যাক ডোর মিটিং! বিশ্বকাপের আগে চূড়ান্ত নাটক
Recommended image3
T20 World Cup: ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকে ICC, পাকিস্তানের উপরে কী কী শাস্তির খাঁড়া পড়তে পারে?
Recommended image4
T20 World Cup 2026: ভারত-ম‍্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানকে পুনর্বিবেচনার অনুরোধ ICC-র, নিষেধাজ্ঞা চাপাতে বললেন গাভাস্কার
Recommended image5
Pakistan Cricket Team T20 World Cup: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে চলছে পাকিস্তান?
Related Stories
Recommended image1
Pakistan Cricket Team T20 World Cup: একদিকে হুঁশিয়ারি এবং অন্যদিকে ব্যাক ডোর মিটিং! বিশ্বকাপের আগে চূড়ান্ত নাটক
Recommended image2
Pakistan Cricket Team T20 World Cup: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে চলছে পাকিস্তান?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved