IND vs SA T20: সুপার এইটের ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় ভারতের। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে অন্যতম ধুন্ধুমার লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa t20)। 

IND vs SA T20: মধুর প্রতিশোধ। গত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে এই ভারতের কাছেই পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা (ind vs south africa)। আর চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রবিবার, সুপার এইটের ম্যাচে সেই ভারতকেই পরাজিত করল প্রোটিয়ারা (ind vs sa t20)। 

সুপার এইটের ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় ভারতের

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে অন্যতম ধুন্ধুমার লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa t20)। সেই ম্যাচেই ৭৬ রানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। নিঃসন্দেহে দাপুটে বোলিং করেছেন প্রোটিয়া বোলাররা। আর সেই সুবাদেই মাত্র ১১১ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। 

যে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। তবে প্রাথমিকভাবে যথেষ্ট বেকায়দায় পড়ে তারা। যশপ্রীত বুমরার দুরন্ত স্পেলের জাদুতে ব্যাট করতে নেমেই সমস্যার সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা। কার্যত, বিপাকের সামনে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ। ওপেনার তথা দলের অধিনায়ক এইডেন মার্করাম প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৪ রানে এবং উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক করেন ৬ রান।

মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও রায়ান রিকেলটনও খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর সংগ্রহে ৭ রান। তবে ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেন। ব্রেভিস করেন ৪৫ রান এবং মিলারের ঝুলিতে ৬৩ রান। ডেওয়াল্ড ব্রেভিসের ২৯ বলে ৪৫ রানের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্ট্রাইক রেট ১৫৫.১৭। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। 

ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন-আপ

অন্যদিকে, ডেভিড মিলার খেলেন ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ১৮০.০০। মিলারের ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলারের ৯৭ রানের পার্টনারশিপ শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। পাশাপাশি মার্কো জ্যানসেন করেন ২ রান এবং করবিন বোশ ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে কাগিসো রাবাডা কোনও রান করতে পারেননি। 

অপরদিকে, ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস উপহার দেন। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। তাঁর ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। 

ভারতের হয়ে দাপুটে বোলিং করেন যশপ্রীত বুমরা। তিনি চার ওভারে মাত্র ১৫ রান দেন। ইকোনোমি রেট ৩.৮০। এছাড়া ২টি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং। সেইসঙ্গে, ১টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে। 

চারজন শূন্য রানে আউট

তবে ব্যাট করতে নেমে, পুরোপুরি ব্যর্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ। দলের চারজন এই ম্যাচে শূন্য রানে আউট হন। তার মধ্যে আছেন দলের উইকেটকিপার-ব্যাটার তথা ওপেনার ঈশান কিষাণ, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং যশপ্রীত বুমরা। 

অভিষেক শর্মা করেন মাত্র ১৫ রান। তিলক ভার্মা প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১ রানে। অধিনায়ক সূর্যকুমার যাদবের ঝুলিতে ১৮ রান, ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে ১১ রান এবং হার্দিক পান্ডিয়া ১৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। বরং, শিবম দুবে কিছুটা লড়াই করেন। তিনি ৪২ রানে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। 

এছাড়া আর্শদীপ সিং করেন ১ রান। ঠিক যে জায়গায় ভারতের ব্যাটারদের আরেকটু দায়িত্বপূর্ণ ইনিংস খেলা উচিত ছিল। সেই জায়গাতেই ব্যর্থ তারা। কেউ ধরে খেলতেই পারলেন না। ১৮.৫ ওভারে, ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১১ রানে। 

বলা ভালো, দুর্দান্ত বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ৪ উইকেট নিলেন মার্কো জ্যানসেন এবং ৩টি উইকেট কেশব মহারাজের দখলে। সেইসঙ্গে, ২টি উইকেট পেয়েছেন করবিন বোশ এবং ১টি উইকেট এইডেন মার্করামের সংগ্রহে। 

দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে নিল ৭৬ রানে। ম্যাচের সেরা ডেভিড মিলার। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী

দক্ষিণ আফ্রিকাঃ এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।