India vs Afghanistan ODI Series: আইপিএল (IPL 2026) শেষ হওয়ার পরেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে তারকা ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই সিরিজে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
KNOW
India vs Afghanistan: দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে অনিশ্চিত তারকা ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কারণ, এই দুই তারকার ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। চলতি আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) দলে আছেন রোহিত ও হার্দিক। কিন্তু তাঁরা সম্পূর্ণ ফিট নন। এই কারণেই তাঁরা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে ফিট না থাকলে কোনও খেলোয়াড়কেই দলে রাখা হবে না। ওডিআই দলের অধিনায়ক হিসেবে খেলবেন শুবমান গিল (Shubman Gill)। তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) দলে থাকতে পারেন।

আইপিএল-এর পরেই ভারত সফরে আফগানিস্তান
৩১ মে আইপিএল ফাইনাল। তারপরেই ভারত সফরে আসছে আফগানিস্তান দল। ৬ থেকে ২০ জুন পর্যন্ত ভারত-আফগানিস্তান সিরিজ চলবে। প্রথমে মুল্লানপুরে (Mullanpur) টেস্ট ম্যাচ হবে। তারপর ধর্মশালা (Dharamsala), লখনউ (Lucknow) ও চেন্নাইয়ে (Chennai) তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে। আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup)। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে শুবমানের নেতৃত্বে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দল কেমন খেলে, সেদিকে নির্বাচকদের নজর থাকবে। ফিটনেসের সমস্যার কারণে যদি রোহিত ও হার্দিককে দলে রাখা না হয়, তাহলে তাঁদের পরিবর্তে তরুণ ক্রিকেটাররা খেলার সুযোগ পেতে পারেন।
রোহিতের ফিটনেস নিয়ে সংশয়
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওডিআই ফর্ম্যাটে খেলার সুযোগ পেতে হলে দ্রুত দৌড়তে হবে এবং ভালো ফিল্ডিং করতে হবে। চলতি আইপিএল-এ বেশিরভাগ ম্যাচেই মুম্বইয়ের হয়ে ইমপ্যাক্ট-সাব হিসেবে খেলেছেন রোহিত। তিনি খুব বেশি ওয়ার্কলোড নিচ্ছেন না। বড় কোনও চোট না থাকলেও, তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। এই কারণেই তিনি জাতীয় দলে অনিশ্চিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


