MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: শতরান করে কপিল দেব, ইমরান খানের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: শতরান করে কপিল দেব, ইমরান খানের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ভারতীয় দলের তিনজন ব্যাটার শতরান করেছেন। টেস্টে চতুর্থবার কোনও ইনিংসে ভারতের তিন বা তার বেশি ব্যাটার শতরান করলেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 03 2025, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করে অসাধারণ নজির গড়লেন ভারতীয় দলের সহ অধিনায়ক রবীন্দ্র জাডেজা
Image Credit : Insta/indiancricketteam

টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করে অসাধারণ নজির গড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা

রবীন্দ্র জাডেজার নজির

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৬ বা তার বেশি শতরান এবং ৩০০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শতরান করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তিনি দিনের শেষে ১৭৬ বল খেলে ১০৪ রান করে অপরাজিত।

DID YOU
KNOW
?
টেস্ট নতুন নজির
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৪,০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার নজির গড়ার পথে রবীন্দ্র জাডেজা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
টেস্টে ষষ্ঠ শতরান করে কপিল দেব নিখাঞ্জ, রবিচন্দ্রন অশ্বিনের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার
Image Credit : X/BCCI

টেস্টে ষষ্ঠ শতরান করে কপিল দেব নিখাঞ্জ, রবিচন্দ্রন অশ্বিনের নজির স্পর্শ রবীন্দ্র জাডেজার

প্রাক্তন সতীর্থ অশ্বিনের নজির স্পর্শ জাডেজার

টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাডেজার আগে ইয়ান বথাম, কপিল দেব নিখাঞ্জ, ইমরান খান, ড্যানিয়েল ভেত্তোরি ও রবিচন্দ্রন অশ্বিন ৬ শতরান করার পাশাপাশি ৩০০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়েন। এবার এই তালিকায় জায়গা করে নিলেন জাডেজা। তিনি শুক্রবার ১৬৯ বলে শতরান পূর্ণ করেন। ভারতের ইনিংসের ১২৬-তম ইনিংসে জোমেল ওয়ারিকানের বলে রান নিয়ে এই নজির স্পর্শ করেন জাডেজা।

৬
শুক্রবার টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন রবীন্দ্র জাডেজা।
ভারতীয় দলের সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা টেস্ট ক্রিকেটে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৬ শতরান ও ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন।

Related Articles

Related image1
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ শুবমান গিলের
Related image2
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: কে এল রাহুলের পর শতরান ধ্রুব জুরেলের
36
জোমেল ওয়ারিকানের বলে ৫ ওভার-বাউন্ডারি মেরে ধোনির নজির স্পর্শ জাডেজার
Image Credit : Getty

জোমেল ওয়ারিকানের বলে ৫ ওভার-বাউন্ডারি মেরে ধোনির নজির স্পর্শ জাডেজার

নতুন নজির জাডেজার

শুক্রবার পাঁচটি ওভার-বাউন্ডারি মেরেছেন রবীন্দ্র জাডেজা। প্রতি ক্ষেত্রেই বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে বিপক্ষ দলের কোনও একজন বোলারের বলে এতগুলি ওভার-বাউন্ডারি মারার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন জাডেজা। ২০০৬ সালে সেন্ট জনস টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ডেভ মহম্মদের বলে পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন জাডেজা।

46
শনিবার ১০ রান করলেই কপিল দেবের আরও এক নজির স্পর্শ করবেন রবীন্দ্র জাডেজা
Image Credit : Getty

শনিবার ১০ রান করলেই কপিল দেবের আরও এক নজির স্পর্শ করবেন রবীন্দ্র জাডেজা

শনিবার নতুন নজিরের অপেক্ষায় জাডেজা

শনিবার ১০ রান করলেই চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪,০০০ রান এবং ৩০০-এর বেশি উইকেট নেওয়ার নজির স্পর্শ করবেন রবীন্দ্র জাডেজা। এখনও পর্যন্ত এই নজির রয়েছে শুধু কপিল দেব, ইয়ান বথাম ও ড্যানিয়েল ভেত্তোরির। এবার এই নজির স্পর্শ করতে চলেছেন জাডেজা। তিনি এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্ব ভালোভাবেই পালন করছেন এই তারকা অলরাউন্ডার।

56
ধ্রুব জুরেলের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা
Image Credit : Getty

ধ্রুব জুরেলের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা

জুরেল-জাডেজার অসাধারণ পার্টনারশিপ

শুক্রবার পঞ্চম উইকেট জুটিতে ধ্রুব জুরেলের সঙ্গে ২০৬ রান যোগ করে ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন রবীন্দ্র জাডেজা। জুরেল ১২৫ রান করে আউট হয়ে গেলেও, দিনের শেষে ১০৪ রান করে অপরাজিত জাডেজা। তাঁর সঙ্গে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। তিনি ৯ রান করেছেন। ভারতীয় দল ৫ উইকেটে ৪৪৮ রান করেছে। ক্যারিবিয়ানদের চেয়ে ২৮৬ রানে এগিয়ে ভারতীয় দল।

66
চাপের মুখে ফের অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা
Image Credit : ANI

চাপের মুখে ফের অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা

জাডেজার অসামান্য ব্যাটিং

রবীন্দ্র জাডেজা বরাবরই দলের প্রয়োজনের মুহূর্তে দ্রুত রান করতে পারেন। তিনি উইকেটে টিকে থাকার জন্য প্রয়োজনে মন্থর ব্যাটিংও করতে পারেন। তাঁর এই দক্ষতা শুক্রবারও কাজে লাগল। শুক্রবার যেমন রক্ষণাত্মক শট খেলেছেন, তেমনই আক্রমণাত্মক শটও খেলেছেন এই তারকা অলরাউন্ডার। বিশেষ করে বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে একের পর এক বড় শট খেলেন জাডেজা। শনিবার নিজের ও দলের রান বাড়িয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য থাকবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ishan Kishan: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ
Recommended image2
SA vs AUS 2nd Test: হাই-হেডেও মাথানত অজিদের, দ্বিতীয় টেস্টে ইনিংসে জয় দক্ষিণ আফ্রিকার
Recommended image3
Harry Brook Double Century: গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান
Recommended image4
New Zealand vs India: সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image5
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?
Related Stories
Recommended image1
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: সুনীল গাভাসকরের অনন্য নজির স্পর্শ শুবমান গিলের
Recommended image2
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: কে এল রাহুলের পর শতরান ধ্রুব জুরেলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved