MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Abhishek Sharma: ৪০ বলে শতরান! অভিষেক শর্মার বিস্ফোরক ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

Abhishek Sharma: ৪০ বলে শতরান! অভিষেক শর্মার বিস্ফোরক ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

Abhishek Sharma Century: শনিবার আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেললেন অন্যতম সেরা ইনিংস খেললেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর শতরানের সুবাদে জয় পেল হায়দরাবাদ। 

2 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 13 2025, 12:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আইপিএল এ ঝোড়ো শতরান করে সানরাইজার্স হায়দরাবাদকে জেতালেন অভিষেক শর্মা

আইপিএল-এ ঝোড়ো শতরান করে সানরাইজার্স হায়দরাবাদকে জেতালেন অভিষেক শর্মা

Abhishek Sharma: ধ্বংস, বিস্ফোরণ, রানের সুনামি... সবকিছুই উপ্পল স্টেডিয়ামে দেখালেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। বেশিরভাগ বলকেই বাউন্ডারি, ওভার-বাউন্ডারিতে পরিণত করলেন তাঁরা। তাঁরা বিশাল টার্গেট সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন। তাঁরা মারকাটারি ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসের বোলারদের ঘাম ছুটিয়ে দেন। হেড ঝোড়ো অর্ধশতরান করেন। তরুণ ব্যাটার অভিষেক স্টেডিয়াম কাঁপিয়ে আইপিএল-এ নিজের প্রথম শতরান করেন। অভিষেকের ব্যাটিংয়ের পাশাপাশি শতরান উদযাপনও নজর কেড়ে নেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
৪০ বলে শতরান করে ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন তরুণ ওপেনার অভিষেক শর্মা

৪০ বলে শতরান করে ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন তরুণ ওপেনার অভিষেক শর্মা

আইপিএল ২০২৫-এর ২৭-তম ম্যাচে হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান করে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন। ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন ওপেনার অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। অভিষেকের সুপার নকের সৌজন্যে ৭ ওভারেই ৯৩ রান করে ফেলে হায়দরাবাদ। ১০ ওভারে ১৪৩/০ রান হয়। অভিষেক মাত্র ১৯ বলে অর্ধশতরান পূরণ করেন। এটি আইপিএল ২০২৫-এর দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। এরপর আরও আক্রমণাত্মক হয়ে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মেরে শতরান পূরণ করেন। মাত্র ৪০ বলে শতরান পূর্ণ করেন অভিষেক। আইপিএল ইতিহাসে এটি ষষ্ঠ দ্রুততম শতরান। সবমিলিয়ে ১৪১ রানের ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার-বাউন্ডারি মারেন অভিষেক। 

Related Articles

Related image1
SRH vs PBKS: অভিষেক শর্মা-ট্রেভিস হেডের বিস্ফোরক ইনিংস, রোমাঞ্চকর জয় সানরাইজার্স হায়দরাবাদের
Related image2
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার
35
আইপিএল ২০২৫-এ বিশাল ছক্কা হাঁকাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা

আইপিএল ২০২৫-এ বিশাল ছক্কা হাঁকাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা

নিজের বিধ্বংসী সেঞ্চুরির ইনিংসে অভিষেক শর্মা ছক্কার বন্যা বইয়ে দেন। একেবারে ১০টি ছক্কা মারেন। এর মধ্যে বিশাল ছক্কাও ছিল। মার্কো জ্যানসেনের বোলিংয়ে ১০ নম্বর ওভারে দু'টি বিশাল ছক্কা ও দু'টি অসাধারণ বাউন্ডারি মারেন। এর মধ্যে একটি ছক্কা ১০৬ মিটার দূরে গিয়ে পড়ে। এটি এবারের আইপিএল-এর সবচেয়ে বড় ছক্কা। 

45
আইপিএল-এর কোনও ম্যাচে তৃতীয় সর্বাধিক রানের নজির গড়লেন অভিষেক শর্মা

আইপিএল-এর কোনও ম্যাচে তৃতীয় সর্বাধিক রানের নজির গড়লেন অভিষেক শর্মা

আইপিএল-এ ১৪১ রানের ব্যক্তিগত সর্বাধিক স্কোর করে তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা। প্রথম দুই স্থানে ক্রিস গেইল ১৭৫* রান এবং ব্রেন্ডন ম্যাকালাম ১৫৮* রান করে রয়েছেন। আইপিএল-এ রান তাড়া করার ক্ষেত্রে ব্যক্তিগত সর্বাধিক স্কোরার হলেন অভিষেক। এছাড়াও, আইপিএল-এ সর্বাধিক ব্যক্তিগত স্কোর করা ভারতীয় ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। ট্রেভিস হেড ও অভিষেক ১৭১ রানের পার্টনারশিপ করে আইপিএল ২০২৫-এর সর্বাধিক পার্টনারশিপ গড়লেন।

55
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক শর্মার পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন ট্রেভিস হেড

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক শর্মার পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন ট্রেভিস হেড

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ট্রেভিস হেড ৩৭ বলে ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে অভিষেক শর্মা, হেড ও হেইনরিক ক্লাসেনের ইনিংসের সৌজন্যে ১৮.৩ ওভারে ২৪৭/২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ জয় পায়। এটি আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড।  

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Related Stories
Recommended image1
SRH vs PBKS: অভিষেক শর্মা-ট্রেভিস হেডের বিস্ফোরক ইনিংস, রোমাঞ্চকর জয় সানরাইজার্স হায়দরাবাদের
Recommended image2
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved