MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?

Kolkata Knight Riders: তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২০২৬ সালের আইপিএল-এর (IPL 2026) জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। কয়েকদিন পরেই নিলাম হতে চলেছে। তার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কেকেআর শিবির।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 11 2025, 05:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আইপিএল এ খারাপ পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স
Image Credit : ANI

আইপিএল-এ খারাপ পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স

প্রত্যাবর্তনের লক্ষ্যে কেকেআর

২০২৫ সালের আইপিএল-এ একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ সালের আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার পরের মরসুমেই খারাপ পারফরম্যান্সের পর কেকেআর দলে বেশ কিছু রদবদল হতে চলেছে। নিলাম থেকে নতুন ক্রিকেটারদের দলে নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

DID YOU
KNOW
?
অন্যতম সফল দল কেকেআর
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। শেষবার খেতাব এসেছে ২০২৪ সালে।
26
এবারের আইপিএল-এর নিলামে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর
Image Credit : Getty

এবারের আইপিএল-এর নিলামে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর

কেকেআর-এর লক্ষ্য ক্যামেরন গ্রিন

এবারের আইপিএল-এর নিলামের আগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। এই অলরাউন্ডার আইপিএল-এ এখনও পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ৭০৭ রান করেছেন এবং ১৬ উইকেট নিয়েছেন। তিনি আইপিএল-এ শতরানও করেছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ ফর্ম্যাটে ২১ ম্যাচ খেলে ৫২১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর বেশি। এই কারণেই তাঁকে দলে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স।

৩
৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২০১২, ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফের চ্যাম্পিয়ন হওয়াই কেকেআর-এর লক্ষ্য।

Related Articles

Related image1
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
Related image2
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?
36
ইংল্যান্ডের ওপেনার জেমি স্মিথকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর
Image Credit : Social Media

ইংল্যান্ডের ওপেনার জেমি স্মিথকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর

জেমি স্মিথকে দলে পাবে কেকেআর?

২০২৫ সালের আইপিএল-এ টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। ফিল সল্ট দল ছেড়েছেন। সুনীল নারিন আগের মতো বিস্ফোরক ব্যাটিং করতে পারছেন না। এই কারণে এবারের আইপিএল-এর নিলামে ইংল্যান্ডের ব্যাটার জেমি স্মিথকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর। এই ব্যাটার ওপেন করার পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন। টি-২০ ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৯০-এর বেশি। এই কারণেই স্মিথকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।

46
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর
Image Credit : Getty

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর

কেকেআর-এ আসবেন ম্যাট হেনরি?

এবারের আইপিএল-এর নিলামে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এই পেসার বিভিন্ন সময়ে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলে দিয়েছেন। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। গত মরসুমের আইপিএল-এ চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি এই পেসার। এবার তিনি চোট সারিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে।

56
শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর
Image Credit : Getty

শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর

কলকাতায় আসবেন মাথিসা পাথিরানা

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা। তিনি ৩২ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন। কিন্তু তাঁকেই এবার ছেড়ে দিয়েছে সিএসকে। কারণ, গত মরসুমে চোট পাওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি পাথিরানা। এই কারণেই তাঁকে দলে রাখেনি সিএসকে ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে এবারের আইপিএল-এর নিলামে পাথিরানাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স।

66
ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' হিসেবে পরিচিত পৃথ্বী শ-কে দলে নেবে কেকেআর?
Image Credit : Getty

ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' হিসেবে পরিচিত পৃথ্বী শ-কে দলে নেবে কেকেআর?

কেকেআর-এ আসবেন পৃথ্বী শ?

২০২৬ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ অভিষেক নায়ার। তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার পৃথ্বী শ। এই ব্যাটার বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে প্রধান কোচের পরামর্শে এবার পৃথ্বীকে দলে নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
কলকাতা থেকে মামলা দিল্লিতে সরানোর আর্জি হাসিনের, শামিকে নোটিস সুপ্রিম কোর্টের
Recommended image2
Harmanpreet Kaur Records: হরমনপ্রীত কৌরের অপরাজিত ৩৫৬! মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বড় রেকর্ড গড়লেন ভারত অধিনায়িকা
Recommended image3
Kanpur Bee Swarm Attack: ম্যাচ চলাকালীন মাঠে মৌমাছির হামলা, মৃত্যু আম্পায়ারের
Recommended image4
2028 ICC Men's T20 World Cup: ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ভারতের
Recommended image5
India vs Netherlands: ব্যাটিং-বোলিংয়ে সাফল্য শিবম দুবের, নিয়মরক্ষার ম্যাচেও জয় ভারতের
Related Stories
Recommended image1
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
Recommended image2
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved