MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • গালভর্তি কাঁচা-পাকা দাড়ি, লন্ডনের রাস্তায় এ কী চেহারায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি!

গালভর্তি কাঁচা-পাকা দাড়ি, লন্ডনের রাস্তায় এ কী চেহারায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি!

Virat Kohli: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও ভারতীয় দলের (Indian Cricket Team) কিংবদন্তি বিরাট কোহলি।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 08 2025, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
তিনি বৃদ্ধ হলেন! মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলির এই ছবি ভাইরাল
Image Credit : X/@mufaddal_vohra

তিনি বৃদ্ধ হলেন! মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলির এই ছবি ভাইরাল

বিরাট কোহলির সাদা দাড়ি-গোঁফ!

গত কয়েক মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বিরাট কোহলি। তিনি এখন লন্ডনে আছেন। সেখানে রাস্তায় তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবিতে বিরাটের গালভর্তি সাদা দাড়ি-গোঁফ দেখা যাচ্ছে। কয়েক বছর আগে মহেন্দ্র সিং ধোনির একই ধরনের ছবি দেখা গিয়েছিল। ধোনি পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বিরাটও অদূর ভবিষ্যতে অবসর নিতে পারেন বলে জল্পনা চলছে।

DID YOU
KNOW
?
বিরাট কোহলির প্রত্যাবর্তন
কয়েক মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে প্রত্যাবর্তনের লক্ষ্যে বিরাট কোহলি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
গালভর্তি সাদা দাড়-গোঁফেও বিরাট কোহলিকে বরাবরের মতোই আকর্ষণীয় লাগছে
Image Credit : Getty

গালভর্তি সাদা দাড়-গোঁফেও বিরাট কোহলিকে বরাবরের মতোই আকর্ষণীয় লাগছে

সাদা গোঁফ-দাড়িতেও আকর্ষণীয় বিরাট

লন্ডনের রাস্তায় বিরাট কোহলিকে দেখতে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলেন এক ব্যবসায়ী। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন। এই ছবি দেখে বিরাটের অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাদা গোঁফ-দাড়িতে বোঝা যাচ্ছে, বিরাটের বয়স বাড়ছে। তবে এই ক্রিকেটার এখনও যে কোনও তরুণের মতোই ফিট। তাঁর চেহারা বরাবরের মতোই ছিপছিপে। ফলে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারেন।

৩৬
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির বয়স ৩৬
কয়েক মাস পরেই ৩৭ বছর পূর্ণ করতে চলেছেন বিরাট কোহলি। তার আগেই এই ক্রিকেটারের গোঁফ-দাড়ি পেকে গিয়েছে।

Related Articles

Related image1
Virat Kohli-Rohit Sharma: ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত-বিরাট? কী জানালেন গম্ভীর?
Related image2
Virat Kohli: উইম্বলডনের সেন্টার কোর্টে তাঁর হয়ে গলা ফাটিয়েছেন বিরাট, ধন্যবাদ জানালেন জকোভিচ
36
সত্যিই কি সাদা গোঁফ-দাড়ি আড়াল করতে নিয়মিত কলপ করছেন বিরাট কোহলি?
Image Credit : Getty

সত্যিই কি সাদা গোঁফ-দাড়ি আড়াল করতে নিয়মিত কলপ করছেন বিরাট কোহলি?

কলপ করছেন বিরাট কোহলি?

কিছুদিন আগে এক অনুষ্ঠানে বিরাট কোহলি মজার ছলে বলেন, 'চারদিন অন্তর দাড়িতে কলপ করতে হচ্ছে।' সবাই ভেবেছিলেন, নেহাতই মজা করছেন এই তারকা। কিন্তু লন্ডনে তাঁর ছবি দেখে বোঝা যাচ্ছে, রসিকতা করেননি বিরাট। সত্যিই তাঁর গোঁফ-দাড়িতে পাক ধরেছে। চুলেও হয়তো পাক ধরে থাকতে পারে। বিরাটের এই ছবি দেখে তাঁর অনুরাগীরা কিছুটা দুঃখ পাচ্ছেন।

46
অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু বিরাট কোহলির
Image Credit : Getty

অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু বিরাট কোহলির

প্রত্যাবর্তনের লক্ষ্যে বিরাট

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এই সফরে তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ওডিআই ম্যাচগুলিতে খেলতে পারেন বিরাট কোহলি। তিনি জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য লন্ডনেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা ব্যাটার। তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

56
বিরাট কোহলির প্রস্তুতিতে সাহায্য করছেন আইপিএল-এ গুজরাট টাইটানসের সহকারী কোচ
Image Credit : ANI

বিরাট কোহলির প্রস্তুতিতে সাহায্য করছেন আইপিএল-এ গুজরাট টাইটানসের সহকারী কোচ

বিরাট কোহলির পাশে নায়িম আমিন

লন্ডনে ইন্ডোরে নেট প্র্যাকটিস করছেন বিরাট কোহলি। এক্ষেত্রে তাঁকে সাহায্য করছেন আইপিএল-এ গুজরাট টাইটানসের সহকারী কোচ নায়িম আমিন। শুক্রবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুশীলনের ছবি শেয়ার করেছেন বিরাট। তিনি বিপক্ষ দলের কোচকে ধন্যবাদ জানিয়েছেন। বিরাটকে অনুশীলনে সাহায্য করতে পেরে খুশি নায়িম। তবে তিনি কতদিন বিরাটকে প্রস্তুতিতে সাহায্য করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

66
আইপিএল ফাইনালের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বিরাট কোহলি
Image Credit : ANI

আইপিএল ফাইনালের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বিরাট কোহলি

মাঠে ফেরার অপেক্ষায় বিরাট

আইপিএল ফাইনালে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন বিরাট কোহলি। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ায় বিরাটের প্রত্যাবর্তন বিলম্বিত হচ্ছে। অক্টোবেরর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য ফের তৈরি হয়ে যেতে চাইছেন বিরাট।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
Virat Kohli-Rohit Sharma: ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত-বিরাট? কী জানালেন গম্ভীর?
Recommended image2
Virat Kohli: উইম্বলডনের সেন্টার কোর্টে তাঁর হয়ে গলা ফাটিয়েছেন বিরাট, ধন্যবাদ জানালেন জকোভিচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved