Lungi Ngidi Head Injury: শনিবার আইপিএল-এ (IPL 2026) দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Punjab Kings) ম্যাচ চলাকালীন মাথায় মারাত্মক চোট পান লুঙ্গি এনগিডি। তাঁকে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে হয়তো বিপদ বাড়ত।
KNOW
Lungi Ngidi Severe Head Injury: দিনের যে কোনও সময় তো বটেই, বিশেষ করে সন্ধেবেলা এবং রাতের দিকে দিল্লির রাস্তায় যানজট নিত্য ঘটনা। কিন্তু শনিবার রাতে জরুরি পরিস্থিতিতে রাস্তা ফাঁকা করে দক্ষিণ আফ্রিকার (South Africa) পেসার লুঙ্গি এনগিডির প্রাণ বাঁচাল দিল্লি পুলিশ (Delhi Traffic Police)। ১১ মিনিটের মধ্যে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) থেকে বিএলকে-ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালে (BLK-Max Super Speciality Hospital) নিয়ে যাওয়া সম্ভব হয়। দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Punjab Kings) ম্যাচ চলাকালীন মাথায় মারাত্মক চোট পান এনগিডি। মাঠেই তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর অ্যাম্বুল্যান্সের মাধ্যমে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
গ্রিন করিডরের মাধ্যমে বাঁচল প্রাণ
এনগিডিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন ডিসিপি ট্র্যাফিক সেন্ট্রাল রেঞ্জ নিশান্ত গুপ্তা (DCP Traffic Central Range Nishant Gupta) এবং এসিপি ট্র্যাফিক সেন্ট্রাল সঞ্জয় সিং (ACP Traffic Central Sanjay Singh)। রাস্তায় থাকা ট্র্যাফিক পুলিশের কর্মীরা এবং পুলিশ কন্ট্রোল রুমে থাকা কর্মীরা রাস্তা ফাঁকা করে দেন। তাঁদের সাহায্যে স্টেডিয়াম থেকে হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর (Green Corridor) তৈরি করা হয়। রাজেন্দ্র নগর মেট্রো স্টেশনের (Rajendra Nagar Metro Station) কাছে অবস্থিত এই হাসপাতাল। সেখানেই এনগিডিকে ভর্তি করা হয়েছে।
কীভাবে চোট পান এনগিডি?
শনিবার পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভার চলাকালীন মিড-অফ অঞ্চলে ফিল্ডিং করছিলেন এনগিডি। বোলিং করছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। আউটফিল্ডে লফটেড শট খেলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। পিছনের দিকে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এনগিডি। কিন্তু তিনি শরীরের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি। পড়ে গিয়ে মাথায় চোট পান এই পেসার। তিনি চোট পাওয়ার পর উদ্বেগ তৈরি হয়। তবে দিল্লি পুলিশের তৎপরতায় দ্রুত এই পেসারের চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


