MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Mohammed Siraj: দুই তারকাকে পিছনে ফেলে আইসিসি-র পুরস্কার জিতলেন মহম্মদ সিরাজ, বিশেষ সম্মান

Mohammed Siraj: দুই তারকাকে পিছনে ফেলে আইসিসি-র পুরস্কার জিতলেন মহম্মদ সিরাজ, বিশেষ সম্মান

Mohammed Siraj: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ অগাস্ট মাসের পারফরম্যান্সের নিরিখে আইসিসি-র পুরস্কার জিতেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। সিরিজ ড্রয়ের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। 

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 16 2025, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ইংল্যান্ড সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
Image Credit : Getty

ইংল্যান্ড সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করার জন্য ভারতীয় দলের পেস বোলার মহম্মদ সিরাজকে আইসিসি বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে। তিনি গত অগাস্ট মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভাল টেস্টে মোট ৯টি উইকেট নিয়ে ভারতকে স্মরণীয় জয় এনে দেন সিরাজ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
ম্যাচের সেরাও নির্বাচিত হন সিরাজ
Image Credit : Getty

ম্যাচের সেরাও নির্বাচিত হন সিরাজ

ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ফলাফল নিয়ে ড্র করে। এই ম্যাচের সেরাও নির্বাচিত হন সিরাজ। আইসিসি-র অগাস্ট মাসের পারফরম্যান্সের নিরিখে, পুরস্কারের জন্য নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের সিলস সিরাজের মূলত প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সিরাজের সঙ্গে। 

Related Articles

Related image1
Mohammed Siraj: "সকালে উঠে নিজের মনকে বলি, আমিই খেলা ঘোরাবো", বললেন ২২ গজের নায়ক সিরাজ
Related image2
Mohammed Siraj: চর্চায় এখন মহম্মদ সিরাজ, তাঁর সম্পত্তির পরিমাণ জানেন?
34
কী বলছেন সিরাজ?
Image Credit : Getty

কী বলছেন সিরাজ?

কিন্তু তাদের সবাইকে পিছনে ফেলে সিরাজ এই পুরস্কার জেতেন। অন্যদিকে, আইসিসি পুরস্কার পেয়ে মহম্মদ সিরাজ যথেষ্ট আনন্দিত। তারপর ভারতের এই তারকা বলেন, ''আইসিসি-র অগাস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি যথেষ্ট গর্বিত। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলাটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ ছিল। আর দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সত্যিই গর্বিত। বিশেষ করে, শেষ টেস্টে আমার অবদান রাখতে পেরে আরও বেশি খুশি।''

44
তিনি দুবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন
Image Credit : Getty

তিনি দুবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন

সিরাজ আরও বলেন, ভারতীয় দলে সতীর্থদের ক্রমাগত উৎসাহ তাঁকে এই কৃতিত্ব অর্জন করতে সাহায্য করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পাঁচটি টেস্টেই মাঠে নামেন সিরাজ। মোট ২৩টি উইকেট নিয়ে সিরিজের অন্যতম সেরা উইকেট শিকারী ছিলেন এই তারকা। তিনি দুবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন। এবার পেলেন আইসিসি-র বিশেষ সম্মান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: রবিবারই অভিষেক! সঞ্জু স্যামসনের বদলে খেলার সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী?
Recommended image2
Ireland vs India: আয়ারল্যান্ড সফরের শুরুতেই লজ্জা, প্রথম টি-২০ ম্যাচে হার ভারতের
Recommended image3
Sourav Ganguly: 'আমাকে দু'বার বোকা বানানো যাবে না,' গ্রেগ চ্যাপেলকে কড়া বার্তা সৌরভের
Recommended image4
Vaibhav Sooryavanshi: শুক্রবার সুযোগ হল না, কবে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক বৈভবের?
Recommended image5
Akash Deep: বারাণসীতে বিয়ে সেরে নিলেন, জাতীয় দলের সতীর্থদের কেন ডাকলেন না আকাশ দীপ?
Related Stories
Recommended image1
Mohammed Siraj: "সকালে উঠে নিজের মনকে বলি, আমিই খেলা ঘোরাবো", বললেন ২২ গজের নায়ক সিরাজ
Recommended image2
Mohammed Siraj: চর্চায় এখন মহম্মদ সিরাজ, তাঁর সম্পত্তির পরিমাণ জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved