Shubman Gill: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে জায়গা পাননি টেস্ট, ওডিআই ফর্ম্যাটের অধিনায়ক শুবমান গিল। তিনি দীর্ঘদিন ধরে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে তা সত্ত্বেও টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভালো খবর পেলেন এই তারকা ব্যাটার।
KNOW
BCCI Annual Naman Awards: বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পাচ্ছেন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। রবিবার বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত বছর টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। টেস্টে ৯৮৩ রান করেছেন ভারতের অধিনায়ক। এর মধ্যে ইংল্যান্ড সফরে (India's Tour of England, 2025) সেরা পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। তিনি ইংল্যান্ড সফরে ৭৫৪ রান করেন। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ৭০-এর বেশি। গত বছর ওডিআই ফর্ম্যাটে ৪৯০ রান করেন ভারতের অধিনায়ক। এর মধ্যে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) ১৮৮ রান করেন তিনি। সব ফর্ম্যাট মিলিয়ে গত বছর ১,৭৬৪ রান করেন শুবমান। তাঁর রানের গড় ছিল ৪৯। তিনি সাতটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেন। এই কারণেই তিনি বিসিসিআই-এর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন।
আইপিএল-এর তৈরি হচ্ছেন শুবমান
এবারের আইপিএল-এর (IPL 2026) তৈরি হচ্ছেন শুবমান। তিনি গতবারের আইপিএল-এ (IPL 2025) গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়ে ভালো পারফরম্যান্স দেখান। এই তারকা ব্যাটার ৬৫০ রান করেন। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ৫০। কিন্তু আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখালেও, জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি। এই কারণেই তাঁকে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে জায়গা দেওয়া হয়নি। শুবমানকে ছাড়াই টি-২০ ফর্ম্যাটে ফের বিশ্বসেরা হয়েছে ভারতীয় দল। তবে টি-২০ বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটারের বদলে শুবমানকেই বর্ষসেরা ক্রিকেটারের সম্মান জানাচ্ছে বিসিসিআই।
ঘুরে দাঁড়াতে মরিয়া শুবমান
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলে ফের জায়গা করে নেওয়াই শুবমানের লক্ষ্য। তিনি অতীতে আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হলেও, অধিনায়ক হিসেবে আইপিএল জিততে পারেননি। এবার সেই সাফল্য অর্জন করাই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


