Sreeleela Tilak Varma: সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ঘিরে তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনা চলছে। এবার এই জল্পনা প্রসঙ্গে মুখ খুলেছে শ্রীলীলার পিআর টিম।প্রসঙ্গত, ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার তিলক ভার্মা হোটেলের লবির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন।

Sreeleela Tilak Varma: ক্রিকেটারদের প্রেমে বহু নায়িকা এর আগেও হাবুডুবু খেয়েছেন। আক্ষরিক অর্থেই, ক্রীড়াজগতের সঙ্গে বিনোদন জগতের সম্পর্ক অনেকদিনের। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি থেকে শুরু করে কেএল রাহুল-আথিয়া শেট্টী। এবার এই তালিকায় নতুন সংযোজন শ্রীলীলা এবং তিলক ভার্মার প্রেম (sreeleela tilak varma rumors)। এই দুই তারকাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই (sreeleela tilak varma)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তারকা ক্রিকেটার তিলককে মন দিয়ে ফেলেছেন শ্রীলীলা?

সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ঘিরে তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনা চলছে। এবার এই জল্পনা প্রসঙ্গে মুখ খুলেছে শ্রীলীলার পিআর টিম।প্রসঙ্গত, ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার তিলক ভার্মা হোটেলের লবির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। 

Scroll to load tweet…

আর সেই সময়, সূর্যকুমার যাদব তাঁকে মজা করে খোঁচা মেরে একটি মন্তব্যও করেন। সেই ভিডিওতে আবার সূর্যকুমারকে বলতে শোনা যাচ্ছে, তিলক নাকি প্রেমে পড়েছেন। তারপরই একাংশের দাবি, সূর্যকুমারের এই মন্তব্য শ্রীলীলা এবং তিলকের সম্পর্কের গুঞ্জনকেই পরিষ্কার ইঙ্গিত করছে।

যা জানালেন নায়িকা

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই শ্রীলীলা এবং তিলক ভার্মাকে নিয়ে নানারকমের জল্পনা চলছিল। শোনা যায়, তারা নাকি প্রায় এক বছর ধরে পরস্পরকে চেনেন এবং তাদের মধ্যে নাকি ঘনিষ্ঠতাও ক্রমশ বেড়েছে। তবে এইসব জল্পনাকে কার্যত, উড়িয়ে দিয়েছে শ্রীলীলার পিআর টিম। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, “এই গুঞ্জন একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা। ওদের দুজনের মধ্যে কখনও দেখা পর্যন্ত হয়নি। তাই এই জল্পনার এক ফোঁটা সত্যতা নেই। এই ভুয়ো তথ্য ছড়ানো অবিলম্বে বন্ধ করা হোক।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।