MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Indian Cricket: ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু, অবসরের পথে এই ৫ তারকা

Indian Cricket: ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু, অবসরের পথে এই ৫ তারকা

Retirement of Indian Cricketers: ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অবসর গ্রহণের ধারা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। একের পর এক তারকা ক্রিকেটার অবসরের কথা ঘোষণা করছেন। আসুন জেনে নেওয়া যাক ২০২৪-২৫ সালে অবসর নেওয়া পাঁচজন ক্রিকেটার সম্পর্কে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 06 2025, 08:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হচ্ছে, অবসর নিচ্ছেন তারকা ক্রিকেটাররা
Image Credit : ANI

ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হচ্ছে, অবসর নিচ্ছেন তারকা ক্রিকেটাররা

ভারতীয় ক্রিকেটে পালাবদল চলছে। একের পর এক বড় এবং অভিজ্ঞ খেলোয়াড় অবসর নিচ্ছেন। গত এক বছরে অনেক বড় মুখ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
২০২৪-২৫ মরসুমে অবসর ঘোষণা করেছেন ৫ জন ভারতীয় ক্রিকেটার, ফলে নতুন যুগ শুরু
Image Credit : ANI

২০২৪-২৫ মরসুমে অবসর ঘোষণা করেছেন ৫ জন ভারতীয় ক্রিকেটার, ফলে নতুন যুগ শুরু

আজ আমরা আপনাদের ২০২৪-২৫ সালে অবসর নেওয়া পাঁচজন খেলোয়াড় সম্পর্কে জানাব। কেউ সব ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন, আবার কেউ নির্দিষ্ট ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।

Related Articles

Related image1
Piyush Chawla: একাধিকবার জিতেছেন বিশ্বকাপ, আইপিএল-এ তৃতীয় সর্বাধিক উইকেট, অবসর তারকা লেগ-স্পিনারের
Related image2
Ambati Rayudu Retirement: ষষ্ঠবার আইপিএল জয়ের স্বপ্ন নিয়ে অবসর রায়াডুর
37
চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : ANI

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন

এই তালিকায় প্রথমেই আসে রবিচন্দ্রন অশ্বিনের নাম। ২০২৪-২৫ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তিনি ১০৬টি টেস্ট, ১১৬টি ওডিআই এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

47
বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন
Image Credit : ANI

বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন

বাংলা ও ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহাও অবসর ঘোষণা করেছেন। ৪০টি টেস্ট এবং ৯টি ওডিআই ম্যাচ খেলা ঋদ্ধিমান ২০২৪-২৫ মরসুমের রঞ্জি ট্রফি খেলার পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।

57
ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা রোহিত শর্মার
Image Credit : ANI

ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা রোহিত শর্মার

তৃতীয় নম্বরে আসে রোহিত শর্মার নাম। হিটম্যান রোহিত সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নেন। এবার থেকে তিনি শুধু ওডিআই ক্রিকেট খেলবেন।

67
রোহিত শর্মার মতোই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি
Image Credit : ANI

রোহিত শর্মার মতোই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি

চতুর্থ স্থানে আসে কিং বিরাট কোহলির নাম। বিরাটও ২০২৪ সালে টি-টোয়েন্টি এবং কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। রোহিত শর্মার মতো তিনিও শুধু ওডিআই ক্রিকেট খেলবেন।

77
বৃহস্পতিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন লেগ-স্পিনার পীযূষ চাওলা
Image Credit : stockPhoto

বৃহস্পতিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন লেগ-স্পিনার পীযূষ চাওলা

পীযূষ চাওলার নাম এই তালিকায় পঞ্চম স্থানে। এই লেগ-স্পিনার ভারতীয় দলের হয়ে বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি। তিনি মোট ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৩৬ বছর বয়সে শুক্রবার তিনি অবসর ঘোষণা করেছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
Piyush Chawla: একাধিকবার জিতেছেন বিশ্বকাপ, আইপিএল-এ তৃতীয় সর্বাধিক উইকেট, অবসর তারকা লেগ-স্পিনারের
Recommended image2
Ambati Rayudu Retirement: ষষ্ঠবার আইপিএল জয়ের স্বপ্ন নিয়ে অবসর রায়াডুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved