Ireland vs India: আয়ারল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। প্রথমবার আইরিশদের বিরুদ্ধে টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। শুক্রবার বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) এই ম্যাচে ভারতীয় দলের বোলিং ও ব্যাটিং ভালো হয়নি। রবিবার সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে।
KNOW
India tour of Ireland, 2026: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে। শুক্রবার বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) প্রথম টি-২০ ম্যাচে ৩৪ রানে হেরে গিয়েছে ভারত। এই ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষান (Ishan Kishan), তিলক ভার্মা (Tilak Varma) ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। রবিবার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে জয় পেতে হলে ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতেই হবে। বিশেষ করে টপ অর্ডারকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। এই কারণে সঞ্জু ও ঈশানের মধ্যে কাউকে বাদ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। এমনকী, এই দুই ক্রিকেটারকেই বাদ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।

রবিবার অভিষেক হবে বৈভব সূর্যবংশীর?
ক্রিকেট মহলে জল্পনা চলছিল, আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতের সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাবেন ১৫ বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু এই ম্যাচে তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়নি। মাঠের বাইরে বসে দলের ব্যাটিং ব্যর্থতা এবং হার দেখতে হয় বৈভবকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হেরে গেলে সেই ফল ভারতীয় দলের জন্য চরম লজ্জার ব্যাপার হবে। এই কারণে রবিবারের ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেরা দলই মাঠে নামানো হতে পারে। শুক্রবারের ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর সঙ্গে যদি বৈভবও ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে যেতে পারে।
ইতিহাস গড়ার অপেক্ষায় বৈভব
রবিবার খেলার সুযোগ পেলে ভারতের সিনিয়র পুরুষ ও মহিলা দল মিলিয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হবে বৈভবের। এই কিশোরকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আগ্রহ তৈরি হয়েছে। তিনি প্রথম ম্যাচে কেমন পারফরম্যান্স দেখাবেন, সেদিকে সবাই তাকিয়ে আছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


