MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তিকেই ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ!

উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তিকেই ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ!

2025 ICC Women's Cricket World Cup: প্রথমবার সিনিয়র পর্যায়ে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জয় দেশজুড়ে মহিলা ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। এবার শুরু হতে চলেছে উইমেনস প্রিমিয়ার লিগের (Women's Premier League) নতুন মরসুম। এই লিগ নিয়েও আগ্রহ তুঙ্গে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 06 2025, 10:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ, এবার উইমেনস প্রিমিয়ার লিগে নতুন দলে দীপ্তি শর্মা
Image Credit : Getty

ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ, এবার উইমেনস প্রিমিয়ার লিগে নতুন দলে দীপ্তি শর্মা

দীপ্তি শর্মাকে ছেড়ে দিল দল!

উইমেনস প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জ দলের হয়ে খেলছিলেন সদ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা। কিন্তু তাঁকেই ছেড়ে দিল এই ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগেই দীপ্তিকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। একইসঙ্গে সোফি একক্লেস্টোনকেও ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে শ্বেতা সেহরাওয়াতকে দলে রেখে দেওয়া হয়েছে। 

DID YOU
KNOW
?
সফলতম মুম্বই ইন্ডিয়ানস
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম ৩ মরসুমের মধ্যে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কউরকে এবারও দলে রাখল মুম্বই ইন্ডিয়ানস
Image Credit : Getty

বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কউরকে এবারও দলে রাখল মুম্বই ইন্ডিয়ানস

মুম্বই ইন্ডিয়ানসেই হরমনপ্রীত

মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে রেখে দিল মুম্বই ইন্ডিয়ানস। এই ফ্র্যাঞ্চাইজিই উইমেনস প্রিমিয়ার লিগে সফলতম দল। এই লিগে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস। এবারও খেতাব জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। সেই কারণেই হরমনপ্রীতের পাশাপাশি ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্টকেও রিটেইন করেছে মুম্বই ইন্ডিয়ানস।

৩
এখনও পর্যন্ত ৩ বার হয়েছে উইমেনস প্রিমিয়ার লিগ।
২০২৩ সালে প্রথমবার আয়োজিত হয় উইমেনস প্রিমিয়ার লিগ। ২০২৬ সালে এই লিগের চতুর্থ মরসুম হতে চলেছে।

Related Articles

Related image1
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ ফাইনাল: দীপ্তির আভায় মাত দক্ষিণ আফ্রিকা, ইতিহাস ভারতের
Related image2
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: ট্রফি হাতে প্রধানমন্ত্রীর বাসভবনে জেমাইমা-হরমনপ্রীতরা
35
স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিসি পেরি, শ্রেয়াঙ্কা পাতিলকে রিটেইন করল আরসিবি
Image Credit : Instagram@smriti_mandhana

স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিসি পেরি, শ্রেয়াঙ্কা পাতিলকে রিটেইন করল আরসিবি

স্মৃতিদের দলে রাখল আরসিবি

উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামী মরসুমের আগে স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিসি পেরি ও শ্রেয়াঙ্কা পাতিলকে দলে রেখে দিয়েছে। একমাত্র মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসই পাঁচজন করে ক্রিকেটারকে রিটেইন করেছে। বাকি দলগুলি এর চেয়ে কম খেলোয়াড়কে দলে রেখেছে।

45
মুম্বই ইন্ডিয়ানসের রিটেইনড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর ন্যাট-স্কিভার ব্রান্টের
Image Credit : Getty

মুম্বই ইন্ডিয়ানসের রিটেইনড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর ন্যাট-স্কিভার ব্রান্টের

ন্যাট-স্কিভার ব্রান্টের দর সবচেয়ে বেশি

মুম্বই ইন্ডিয়ানস যে ক্রিকেটারদের রিটেইন করেছে, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন ন্যাট-স্কিভার ব্রান্ট। তাঁকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে। হরমনপ্রীত কউর পাচ্ছেন আড়াই কোটি টাকা। হেলি ম্যাথিউজ পাচ্ছেন ১.৭৫ কোটি টাকা। আমনজ্যোত কউর পাচ্ছেন এক কোটি টাকা। জি কমলিনী পাচ্ছেন ৫০ লক্ষ টাকা।

55
স্মৃতি মন্ধানা, অ্যাশলে গার্ডনারও সাড়ে তিন কোটি টাকা করে পাচ্ছেন
Image Credit : Asianet News

স্মৃতি মন্ধানা, অ্যাশলে গার্ডনারও সাড়ে তিন কোটি টাকা করে পাচ্ছেন

স্মৃতির দর সবচেয়ে বেশি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিটেইনড ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন স্মৃতি মন্ধানা। তাঁকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে। রিচা ঘোষ পাচ্ছেন ২.৭৫ কোটি টাকা। এলিসি পেরি পাচ্ছেন দু'কোটি টাকা। শ্রেয়াঙ্কা পাতিল পাচ্ছেন ৬০ লক্ষ টাকা। গুজরাত টাইটানস যে দু'জনকে দলে রেখেছে, তাঁদের মধ্যে অ্যাশলে গার্ডনার পাচ্ছেন সাড়ে তিন কোটি টাকা। বেথ মুনি পাচ্ছেন আড়াই কোটি টাকা।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image2
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image3
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image4
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image5
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Related Stories
Recommended image1
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ ফাইনাল: দীপ্তির আভায় মাত দক্ষিণ আফ্রিকা, ইতিহাস ভারতের
Recommended image2
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: ট্রফি হাতে প্রধানমন্ত্রীর বাসভবনে জেমাইমা-হরমনপ্রীতরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved