East Bengal: লাল হলুদের নতুন হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। কার্যত, ইস্টবেঙ্গলের হটসিটে বসলেন এই স্প্যানিশ হেডস্যার (East Bengal breaking news)। লাল হলুদ কর্তাদের সঙ্গে কথা প্রায় চূড়ান্তই হয়ে গেছিল। সরকারি ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। সোমবার সেটাই হয়ে গেল।

East Bengal: লাল হলুদের নতুন হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। কার্যত, ইস্টবেঙ্গলের হটসিটে বসলেন এই স্প্যানিশ হেডস্যার (East Bengal breaking news)। লাল হলুদ কর্তাদের সঙ্গে কথা প্রায় চূড়ান্তই হয়ে গেছিল। সরকারি ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। সোমবার সেটাই হয়ে গেল। ক্লাবের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, ২০২৬-২৭ মরশুমের জন্য ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio López Habas Indian Super League)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইস্টবেঙ্গলের হটসিটে আন্তোনিও লোপেজ হাবাস

স্প্যানিশ হেডস্যারের হাতেই গুরুদায়িত্ব দিল তারা। উল্লেখ্য, ভারতীয় ফুটবলে তিনি যথেষ্ট সফল কোচ। মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা ছাড়াও আইএসএল শিল্ডও হাবাসের কোচিং-এ জেতে সবুজ মেরুন ব্রিগেড। সেইসঙ্গে, এই স্প্যানিশ কোচের হাত ধরেই ইন্টার কাশী আই লিগ চ্যাম্পিয়ন হয় এবং আইএসএল খেলার সুযোগ পায়। 

ভারতীয় ফুটবলকে একেবারে হাতের তালুর মতো চেনেন হাবাস। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তাছাড়া তিনি একজন চূড়ান্ত পেশাদার কোচ। উল্লেখ্য, সোমবার দিনটা কলকাতা ফুটবলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, সোমবার সকালে, সরকারিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হয়, কোচ সের্জিও লোবেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মোহনবাগান। তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হয় মোহনবাগানের তরফ থেকে। সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন পানাজিওটিস ডিলম্পেরিস। সেই ঘোষণার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল তাদের নতুন কোচের নাম ঘোষণা করে। কার্যত, ব্যাক টু ব্যাক। 

লাল হলুদ কোচের দায়িত্বে স্প্যানিশ হেডস্যার

অন্যদিকে, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে হাবাস জানিয়েছেন, “ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। উত্তেজনা, বিনয় এবং গভীর দায়িত্ববোধ নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের সমস্ত প্রচেষ্টা একটাই থাকবে, সেটা হল গর্বের সঙ্গে এই ক্লাবের প্রতিনিধিত্ব করা এবং ক্লাবের লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করা। ট্রফি জিততে হবে এবং নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। খুব তাড়াতাড়ি কলকাতায় গিয়ে সমস্ত সদস্য-সমর্থকের সঙ্গে দেখা হচ্ছে। অপেক্ষায় রইলাম।"

পাশাপাশি সহকারী কোচ হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিলেন কার্লোস অগাস্টিন ফনসেকা তেজেইরো। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।