MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • FIFA World Cup 2026: বিশ্বকাপে সবচেয়ে হতাশ করেছে যে আটটি দেশ

FIFA World Cup 2026: বিশ্বকাপে সবচেয়ে হতাশ করেছে যে আটটি দেশ

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ২০২৬-এ সবচেয়ে হতাশ করেছে যে আটটি দেশ! প্রত্যাশিত শক্তিশালী দলগুলো গ্রুপ স্টেজ ও রাউন্ড অফ ৩২-এ অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে। কোন দলগুলো হতাশ করলো এবং কেন? বিস্তারিত জানুন এখানে। 

3 Min read
Author : Partha Pratim Chandra
Published : Jul 03 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
হতাশার ৮ দেশ
Image Credit : Getty

হতাশার ৮ দেশ

FIFA World Cup 2026: ৪৮ দেশের বিশ্বকাপে এবার চমকে দিচ্ছে বেশ কিছু দেশ। আবার হতাশও করছে বেশ কয়েকটি দেশ। প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুর আগে আসুন দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে সবচেয়ে হতাশ কোন আটটি দেশ করেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
১) উরুগুয়ে
Image Credit : Getty

১) উরুগুয়ে

ব্রাজিল, আর্জেন্টিনার পরই এবার বিশ্বকাপে লাতিন আমেরিকার সেরা বাজি ছিল উরুগুয়ে। তারকা খচিত দল, একাধিক ম্য়াচ উইনার, মার্সেলো বিয়েলসার মত হাইপ্রোফাইল কোচ। কিন্তু এরপরেও ৩টি ম্য়াচে ১টি-তে হার, একটাও জিততে না পেরে বিদায় নেয় উরুগুয়ে। 

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় হতাশা- উরুগুয়ে

সৌদি আরব, কেপ ভার্দে-র মত দল থাকা গ্রুপে মাত্র ২ পয়েন্ট । সহজ গ্রুপে অপ্রত্যাশিত ব্যর্থতা

অভিজ্ঞ খেলোয়াড় (নুনেজ, ভালভার্দে) সত্ত্বেও গ্রুপ থেকে বিদায় ।

কোথায় ডুবল: ফুটবলারদের গা ছাড়া মনোভাব, কোচের ভুল স্ট্র্য়াটেজি, দলের মধ্যে কোন্দল।

Related Articles

Related image1
Messi vs Ronaldo: একমাত্র ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ অসম্ভব! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে অন্য রুটে পর্তুগাল
Related image2
Pape Gueye: কোচের বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ থেকে বিদায় নিতেই সেনেগাল দলে ডামাডোল চরমে
39
২) জার্মানি
Image Credit : Getty

২) জার্মানি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। ইউরোপিয়ান ফুটবলের সুপার পাওয়ার। একটা সময় বলা হয়, অপরাজেয় জার্মানি, হারের আগে হারে না। সেই জার্মানি এবারের বিশ্বকাপে পুরো ফ্লপ। গ্রুপ পর্বে ইকুয়েডরর কাছে হারের পর রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের কাছে পরাস্ত হয়ে নক আউট রাউন্ডের শুরুতেই বিদায় নেয় জার্মানি। 

কোটি কোটি টাকার তারকা-মহাতারকা ফুটবলার থাকা সত্ত্বেও গত দুটি বিশ্বকাপের মত এবারও জার্মানরা বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ল। কুরাসাওয়ের মত অখ্য়াত দেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমে শুরুতে গোল হজম করেছিল জার্মানরা। পরে অবশ্য সেই ম্য়াচে ৭-১ জেতে। 

দ্বিতীয় ম্যাচে ম্য়ানুয়েল ন্য়ুয়ররা 2-1 হারান আইভরি কোস্টকে। তবে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডর ২-১ গোলে হারায় জার্মানদের। নক আউটের শুরুতেই প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইউরোপের এই সুপার পাওয়ার দেশ।

কোথায় ডুবল- দলগত সংহতির অভাব, ফিটনেস সমস্যা, কোচের ভুল স্ট্র্য়াটেজি।

49
৩) তুরস্ক
Image Credit : Getty

৩) তুরস্ক

ইউরোপিয়ান ফুটবলের বড় শক্তির তালিকা রাখা হচ্ছিল। সেই তুরস্ক এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ফ্লপ দলগুলির মধ্যে একটি। ৩টি খেলে দুটিতে হেরে গ্রুপে সবার শেষে থেকে বিদায়। 

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হার

শেষ ম্যাচে জয় পেলেও আগেই বিদায়

আরদা গুলারের মতো তারকা সত্ত্বেও ব্যর্থ

হতাশার কারণ: প্রত্যাশার তুলনায় একেবারে নিচে শেষ

59
৪) নেদারল্যান্ডস
Image Credit : Getty

৪) নেদারল্যান্ডস

গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স (সুইডেনের বিরুদ্ধে ৫-১ গোলে জয়)

রাউন্ড অফ ৩২-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হার

ভ্যান ডাইকের মতো তারকা থাকা সত্ত্বেও বিদায়

হতাশার কারণ: পেনাল্টি মিস ও অপ্রত্যাশিত বিদায়

69
৫) দক্ষিণ কোরিয়া
Image Credit : Getty

৫) দক্ষিণ কোরিয়া

এশিয়ান ফুটবলের সুপার পাওয়ার দেশ। কোরিয়ানদের নিয়ে এবার অনেক প্রত্য়াশা ছিল। ক্লাব ফুটবলের প্রথম সারির ফুটবলারদের মধ্য়ে একাধিক দক্ষিণ কোরিয়ার ফুটবলার। কিন্তু এত কিছুর পরেও এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে চূড়ান্ত হতাশ করে কোরিয়ানরা।

প্রথম ম্য়াচে জয়ের পরেও টানা দুটি ম্যাচে হেরে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে শেষ করে বিদায়।

চেচিয়ার কাছে জয় দিয়ে শুরু। এরপর আয়োজেক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায়।

সন হিউং-মিনদের নেতৃত্বে প্রত্যাশা ছিল অনেক বেশি

কোথায়: অগ্রসর হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ব্যর্থ

79
৬) ক্রোয়েশিয়া
Image Credit : Getty

৬) ক্রোয়েশিয়া

২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট, ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। গত দুটি বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করে লুকা মদরিচের ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বের বিস্ময় হয়ে ওঠে। 

89
৭) তিউনেসিয়া
Image Credit : Getty

৭) তিউনেসিয়া

তিনটি ম্যাচ খেলে তিনটেই হার। ১২ গোল হজম। একেবারে কলঙ্কের বিশ্বকাপ আফ্রিকান দেশ তিউনেসিয়ার।

সুইডেনের কাছে ১-৫, ডাচদের বিরুদ্ধে ১-৩, আর জাপানের কাছে ০-৪ গোলে হেরে বিদায় নেয় তিউনেসিয়া।

কোথায় ডুবল- সব বিভাগেই ধরাশায়ী। বিশ্বকাপ শুরুর আগে থেকে ফুটবলারদের সঙ্গে ফেডারেশনের সমস্যা চলছিল, প্রথম ম্যাচে হেরে কোচ ছাঁটাই করা হয়।

99
৮) সৌদি আরব
Image Credit : Getty

৮) সৌদি আরব

বিশ্বকাপের মূলপর্বে খেলা অভ্যাসে পরিণত করেছে সৌদি আরব। গতবার লিওনেল মেসিদের হারিয়ে চমকে সবার আগে বাাড়িয়ে দিয়েছিল সৌদিরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ বিশ্বের বেশ কয়েকজন হাইপ্রোফাইল ফুটবলার সৌদির ক্লাবগুলিতেই খেলছেন। তাই এবার সৌদ আরবকে নিয়ে অনেকটা প্রত্যাশা তৈরি হয়েছিল।

 কিন্তু এবারও সেই যেই কে সেই। ৩২টি দলকে নিয়ে নক আউট পর্বে উঠতে পারল না তারা। গ্রুপে তিনটে খেলে একটি হার, দুটি ড্র করে সবার শেষে থেকে প্রতিবারের মত এবারও শুরুতেই বিদায় নেয় সৌদিরা। 

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

PP
Partha Pratim Chandra
খেলার খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durand Cup 2026: ডুরান্ড কাপ শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে? একঝলকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সূচি
Recommended image2
Switzerland vs Algeria: আলজেরিয়ার বিরুদ্ধে সহজ জয় সুইজারল্যান্ডের, ২-০ গোলে জিতে পরের রাউন্ডে সুইস ব্রিগেড
Recommended image3
Ajker Bangla News Live: Passport Rank - বিতর্কের পরেও পাসপোর্ট সূচকে আরও ২ ধাপ পড়ল ভারতীয় পাসপোর্ট, শীর্ষে কোন দেশ?
Recommended image4
Portugal vs Croatia: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় পর্তুগালের! লড়াই করেও হার মদরিচদের
Recommended image5
Spain vs Austria: স্প্যানিশ আর্মাডার ধাক্কায় চুরমার অস্ট্রিয়া, বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে স্পেন
Related Stories
Recommended image1
Messi vs Ronaldo: একমাত্র ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ অসম্ভব! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে অন্য রুটে পর্তুগাল
Recommended image2
Pape Gueye: কোচের বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ থেকে বিদায় নিতেই সেনেগাল দলে ডামাডোল চরমে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved