২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে দ্বিতীয় খেতাব জিতল স্প্যানিশরা।
- Home
- Sports
- FIFA World Cup 2026 Final Live: আর্জেন্টিনার বিরুদ্ধে জয়, দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
FIFA World Cup 2026 Final Live: আর্জেন্টিনার বিরুদ্ধে জয়, দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

FIFA World Cup 2026 Final Live: শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ২০২৬। চতুর্থ খেতাবের লক্ষ্যে মাঠে নেমেছে আর্জেন্টিনা (Argentina)। অন্যদিকে, ১৬ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে স্পেন (Spain)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে।

FIFA World Cup 2026 Final Live১৬ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয় স্পেনের
FIFA World Cup 2026 Final Liveআর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে স্পেন
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের প্রথম গোল করলেন ফেরান টোরেস। ১-০ এগিয়ে গেল স্পেন।
FIFA World Cup 2026 Final Liveঅতিরিক্ত সময়ের প্রথমার্ধও গোলশূন্য
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোল হল না।
FIFA World Cup 2026 Final Liveফাউলের কারণে বাতিল নিকো উইলিয়ামসের গোল
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্পেনের হয়ে গোল করে ফেলেছিলেন নিকো উইলিয়ামস জুনিয়র। কিন্তু ফাউলের জন্য সেই গোল বাতিল হয়ে গিয়েছে।
FIFA World Cup 2026 Final Liveচলছে অতিরিক্ত সময়ের খেলা, লড়াই ২ দলের
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলার চলছে। ১০ জনে লড়াই করছে আর্জেন্টিনা।
FIFA World Cup 2026 Final Liveঅতিরিক্ত সময়ে গড়াল বিশ্বকাপ ফাইনাল
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ। ১০ জনে খেলছে আর্জেন্টিনা। এখনও গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়াল খেলা।
FIFA World Cup 2026 Final Liveলাল কার্ড দেখলেন এনজো ফার্নান্ডেজ
দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে বিপজ্জনক ফাউল করে লাল কার্ড দেখলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ।
FIFA World Cup 2026 Final Liveদ্বিতীয়ার্ধে ৪ মিনিট সংযুক্ত সময়
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের দ্বিতীয়ার্ধে ৪ মিনিট সংযুক্ত সময় দিলেন চতুর্থ রেফারি।
FIFA World Cup 2026 Final Live৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও গোল হল না
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে গিয়েছে। এখনও কোনও দল গোল করতে পারল না।
FIFA World Cup 2026 Final Liveআর্জেন্টিনাকে চেপে ধরেছে স্পেন
দ্বিতীয়ার্ধে মূলত আর্জেন্টিনার অর্ধেই খেলা চলছে। একাধিকবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্পেন। তবে এখনও গোল হয়নি।
FIFA World Cup 2026 Final Liveলিয়ান্দ্রো প্যারেডেসের হলুদ কার্ড
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেডেস।
FIFA World Cup 2026 Final Liveদ্বিতীয়ার্ধের খেলা শুরু
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল।
FIFA World Cup 2026 Final Liveগান গাইলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার
কানাডার বিখ্যাত সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের বিরতিতে গান গেয়ে দর্শকদের মাতিয়ে দিলেন।
FIFA World Cup 2026 Final Liveপ্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর চলছে বিনোদন
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর নাচ-গানের অনুষ্ঠান চলছে।
FIFA World Cup 2026 Final Liveপ্রথমার্ধে গোলে শট নেই আর্জেন্টিনার
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের প্রথমার্ধে আর্জেন্টিনার গোলে ২ বার শট নিয়েছে স্পেন। কিন্তু স্পেনের গোলে কোনও শট নিতে পারেনি আর্জেন্টিনা।
FIFA World Cup 2026 Final Liveবিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে গোল হল না
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের প্রথমার্ধে স্পেন বা আর্জেন্টিনা গোল করতে পারল না। স্পেনের দাপট দেখা যাচ্ছে।
FIFA World Cup 2026 Final Liveলিসান্দ্রোো মার্টিনেজের পরিবর্ত নিকোলাস ওটামেন্ডি
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালের প্রথমার্ধের শেষদিকে প্রথম ফুটবলার পরিবর্তন করলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামলেন নিকোলাস ওটামেন্ডি।
FIFA World Cup 2026 Final Liveপ্রথমার্ধে ৪ মিনিট সংযুক্ত সময়
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচের প্রথমার্ধে ৪ মিনিট সংযুক্ত সময় দিলেন চতুর্থ রেফারি।
FIFA World Cup 2026 Final Liveপ্রথম হলুদ কার্ড লিসান্দ্রো মার্টিনেজের
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে প্রথম হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ।
FIFA World Cup 2026 Final Live৪০ মিনিটের পরেও গোলশূন্য বিশ্বকাপ ফাইনাল
বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের ৪০ মিনিট পেরিয়ে গেল। এখনও কোনও দল গোল করতে পারেনি।