MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • মাঠের বাইরেও সাফল্য, ফুটবল খেলার চেয়েও ব্যবসায় বেশি অর্থ রোজগার করছেন এই তারকারা

মাঠের বাইরেও সাফল্য, ফুটবল খেলার চেয়েও ব্যবসায় বেশি অর্থ রোজগার করছেন এই তারকারা

Footballers turned businessman: পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর অনেকেই কোচিং করছেন। অনেকে আবার অন্য পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেকে ব্যবসায় সাফল্যও পাচ্ছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 18 2025, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফুটবল খেলে বিপুল অর্থ রোজগার করেছেন, ব্যবসায়ী হিসেবে আরও সফল ডেভিড বেকহ্যাম
Image Credit : Getty

ফুটবল খেলে বিপুল অর্থ রোজগার করেছেন, ব্যবসায়ী হিসেবে আরও সফল ডেভিড বেকহ্যাম

সফল ব্যবসায়ী বেকহ্যাম

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম ব্যবসাতেও সাফল্য পাচ্ছেন। তিনি মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির কর্ণধার। ফ্যাশন ও এন্ডোর্সমেন্টের সঙ্গেও যুক্ত বেকহ্যাম। তিনি প্রায় ৬৫০ মিলিয়ন ইউরো আয় করছেন বলে জানা গিয়েছে। প্রাক্তন ফুটবলারদের মধ্যে অন্যতম সফল ব্যবসায়ী বেকহ্যাম।

DID YOU
KNOW
?
সফল ব্যবসায়ী বেকহ্যাম
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ব্যবসায় সাফল্য পাচ্ছেন।
25
লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ জেরার্ড পিকেও ব্যবসায়ী হিসেবে সফল হয়ে উঠেছেন
Image Credit : Getty

লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ জেরার্ড পিকেও ব্যবসায়ী হিসেবে সফল হয়ে উঠেছেন

সফল ব্যবসায়ী পিকে

বার্সেলোনায় লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ জেরার্ড পিকে এখন সফল ব্যবসায়ী। তিনি কিংস লিগ চালাচ্ছেন। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব অ্যান্ডোরা এফসি-র কর্ণধার পিকে। তিনি সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ আয়োজনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। ডেভিস কাপের সঙ্গেও যুক্ত এই প্রাক্তন ফুটবলার। তিনি ব্যবসা করলেও, খেলার সঙ্গেই যুক্ত।

২০০০০
বছরে ২০০০০ বোতল ওয়াইন বিক্রি করছেন আন্দ্রিয়া পিরলো।
ইতালির প্রাক্তন ফুটবলার আন্দ্রিয়া পিরলোর সংস্থার তৈরি ওয়াইন এখন বছরে ২০০০০ বোতল করে বিক্রি হচ্ছে।

Related Articles

Related image1
David Beckham: বেকহ্যামের সঙ্গে জার্সি বিনিময়, উচ্ছ্বসিত রোহিত শর্মা
Related image2
Now Playing
David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
35
খেলা ছাড়ার পর কোচিংয়ের পাশাপাশি ব্যবসাও করছেন ইতালির তারকা আন্দ্রিয়া পিরলো
Image Credit : Getty

খেলা ছাড়ার পর কোচিংয়ের পাশাপাশি ব্যবসাও করছেন ইতালির তারকা আন্দ্রিয়া পিরলো

সফল ব্যবসায়ী পিরলো

ইতালির প্রাক্তন মিডফিল্ডার আন্দ্রিয়া পিরলো পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিং করছেন। তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহির দ্বিতীয় ডিভিশনের ক্লাব দুবাই ইউনাইটেডের কোচ। একইসঙ্গে ব্যবসাও করছেন এই প্রাক্তন ফুটবলার। তিনি এখন ইতালির অন্যতম সেরা ওয়াইন প্রস্তুতকারক। তাঁর সংস্থার তৈরি ওয়াইন প্রতি বছর প্রায় ২০,০০০ বোতল বিক্রি হচ্ছে।

45
মাঝমাঠ থেকে খেলা তৈরির মতোই ব্যবসাতেও সাফল্য পাচ্ছেন আন্দ্রে ইনিয়েস্তা
Image Credit : Getty

মাঝমাঠ থেকে খেলা তৈরির মতোই ব্যবসাতেও সাফল্য পাচ্ছেন আন্দ্রে ইনিয়েস্তা

ব্যবসা করছেন ইনিয়েস্তা

বার্সেলোনায় লিওনেল মেসি ও জাভি হার্নান্ডেজের প্রাক্তন সঙ্গী আন্দ্রে ইনিয়েস্তা এখন সফল ব্যবসায়ী। তাঁর সংস্থা সম্প্রতি ইজরায়েলের এক অ্যাকাডেমি সাইক্লিং দল কিনে নিয়েছে। এছাড়া ওয়াইন প্রস্তুতকারকও হয়ে উঠেছেন ইনিয়েস্তা। তিনি ফুটবলারদের বাণিজ্যিক যোগাযোগ-সহ নানা বিষয় সামাল দেওয়ার জন্যও এক সংস্থা গড়ে তুলেছেন।

55
ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোও ব্যবসায়ী হিসেবে রীতিমতো সফল হয়ে উঠেছেন
Image Credit : Getty

ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোও ব্যবসায়ী হিসেবে রীতিমতো সফল হয়ে উঠেছেন

ব্যবসায় সাফল্য রোনাল্ডোর

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো লুইজ নাজারিও এখন সফল ব্যবসায়ী। তিনি একাধিক ফুটবল ক্লাবের কর্ণধার। ব্রাজিলের পাশাপাশি ইতালিতেও ক্লাবের মালিক রোনাল্ডো। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও বিপুল অর্থ রোজগার করছেন। ফুটবল খেলার মতোই ব্যবসাতেও সাফল্য পাচ্ছেন এই প্রাক্তন স্ট্রাইকার।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
Recommended image2
East Bengal vs Northeast United: অভিষেক ম্যাচে জোড়া গোল ইউসেফ এজ়েজ্জারির, যুবভারতীতে নর্থইস্ট বধ ইস্টবেঙ্গলের
Recommended image3
ISL 2026: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়নের মতোই আইএসএল শুরু মোহনবাগানের
Recommended image4
রাজ্যের প্রথম অনূর্ধ্ব-১২ যুব ফুটসল লিগে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব
Recommended image5
'নতুন কৃশানু দে-কে খুঁজে পেয়েছি,' প্রিয় বন্ধুর জন্মদিবসে জানালেন বিকাশ পাঁজি
Related Stories
Recommended image1
David Beckham: বেকহ্যামের সঙ্গে জার্সি বিনিময়, উচ্ছ্বসিত রোহিত শর্মা
Recommended image2
Now Playing
David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved