IFA Shield 2026: যদিও দুটি দলই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে (IFA Shield 2026)। তবে ঘরের মাঠে এই ম্যাচে, প্রায় সব বিদেশিকেই নামিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। তবে নর্থইস্ট ইউনাইটেড কিন্তু একজনও বিদেশি খেলাল না। পুরো ভারতীয় একাদশ নিয়ে মাঠে নামল জুয়ান পেদ্রো বেনালির দল (IFA Shield 2026 live)।
IFA Shield 2026: মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ড্র। গ্রুপ ১-র ম্যাচে মঙ্গলবার, মোহনবাগান মাঠে মুখোমুখি হয় মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচই ১-১ গোলে ড্র হল। যদিও দুটি দলই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে (IFA Shield 2026)। তবে ঘরের মাঠে এই ম্যাচে, প্রায় সব বিদেশিকেই নামিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। তবে নর্থইস্ট ইউনাইটেড কিন্তু একজনও বিদেশি খেলাল না। পুরো ভারতীয় একাদশ নিয়ে মাঠে নামল জুয়ান পেদ্রো বেনালির দল (IFA Shield 2026 live)। খেলা শেষ হল ১-১ ফলাফল নিয়ে। অর্থাৎ, ম্যাচ ড্র। মোহনবাগানের লি আরউইনের গোল শোধ হয়ে গেল মাত্র ২৫ মিনিটের মধ্যেই। পাশাপাশি পেনাল্টি মিস করলেন মিগুয়েল।
আইএফএ শিল্ডে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান
সমির জেলকোভিচ, আলবার্তো রড্রিগেজ, ডেজান ড্রাজিচ, লি আরউইন, চার বিদেশির সঙ্গে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন লিস্টন কোলাসো এবং ছাংতেরা। তবে কমিউনিকেশনের অভাব দেখা গেল। প্রথমার্ধে নিঃসন্দেহে দাপট ছিল মোহনবাগানের। কিন্তু গোল এল মাত্র একটিই। তবে প্রশংসা করতেই হবে নর্থইস্ট গোলকিপার দীপেশের। দ্বিতীয়ার্ধে মিগুয়েল এবং জেমি ম্যাকলারেনকেও নামিয়ে দেন মোহনবাগান কোচ। এরপরেই গোল আসে। ড্রাজিচের ক্রস হেড করে পিছন দিকে ভাসিয়ে দেন ম্যাকলারেন। এরপর সেই বল ধরে গোল করে যান আরউইন। আর সেই গোল পাওয়ার পর মাত্র ২০ মিনিটের মধ্যেই ছন্দে ফেরে সবুজ মেরুন ব্রিগেড। তবে ক্ষণস্থায়ী। তারপরেই গোল শোধ করে দেয় নর্থইস্ট ইউনাইটেড। গোল করেন এথিয়ান।
খেলা শেষ ১-১ গোলে
খেলার ৭০ মিনিটে, নর্থইস্টের হ্যান্ডবলে পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু মিগুয়েলের শট বাঁদিকে ঝাঁপিয়ে সেভ করেন দীপেশ। তার কয়েক মিনিট পরেই পাল্টা আঘাত হানে নর্থইস্ট। মোহনবাগান ডিফেন্ডারদের অনায়াসে পিছনে ফেলে বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন এথিয়ান এবং ভিশাল কেইথকে পরাস্ত করে গোল করে যান তিনি। শেষদিকে সুযোগ নষ্ট করেন সুহেইল আহমেদ ভাট এবং কিয়ান নাসিরিরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।