- Home
- Sports
- FIFA World Cup 2026: লাল কার্ড থেকে VAR, বিশ্বকাপে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম! জানুন সবকিছু
FIFA World Cup 2026: লাল কার্ড থেকে VAR, বিশ্বকাপে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম! জানুন সবকিছু
FIFA World Cup 2026: আর মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলছে ৪৮টি দেশ। এই প্রথম তিনটি দেশে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। এবার বিশ্বকাপে চালু হচ্ছে বেশ কয়েকটি নিয়ম। দেখুন কী কী নিয়ম আসছে।

বিশ্বকাপ ফুটবলের নতুন যুগ! এবার বেশ কিছু নিয়ম
২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে খেলার বহু পরিচিত নিয়ম। এক নজরে দেখে নিন প্রস্তুত তো?

মুখ ঢেকে ঝামেলা? সরাসরি বিপদ! শাস্তি- লাল কার্ড
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলে আর রেহাই নেই। নতুন নিয়ম অনুযায়ী, এমন আচরণ করলে খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন রেফারি। খেলায় শৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া নিয়ম চালু করছে ফিফা। বিশ্বকাপ ২০২৬ থেকেই তা কার্যকর হবে।
প্রতিবাদ করতে গিয়ে মাঠ ছাড়লে?
সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে ম্যাচ শেষ!
আপনার দলের জন্য ম্যাচ বন্ধ?
ম্যাচ পরিত্যক্ত হওয়ার জন্য যদি কোনও দলকে দায়ী করা হয়, তাহলে সেই দলকে সরাসরি পরাজিত ঘোষণা করা হবে। নতুন এই নিয়মের ফলে ইচ্ছাকৃতভাবে খেলা ভণ্ডুল করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রবণতা কমবে বলে মনে করছে ফিফা। বিশ্বকাপ ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই নিয়মের লক্ষ্য হল মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং খেলার স্বাভাবিক গতি নিশ্চিত করা।
আর সময় নষ্ট নয়!
থ্রো-ইন ও গোল-কিকের জন্য চলবে মাত্র ৫ সেকেন্ডের কাউন্টডাউন।
দেরি করলেই বড় মাশুল!
থ্রো-ইনে দেরি? বল যাবে প্রতিপক্ষের কাছে। গোল-কিকে দেরি? মিলবে কর্নার।
বদলি হয়ে ধীরে হাঁটলে চলবে না!
১০ সেকেন্ডের মধ্যেই মাঠ ছাড়তে হবে ফুটবলারদের।
চিকিৎসা নিলেই সঙ্গে সঙ্গে ফেরা নয়!
মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে পুরো ১ মিনিট।
VAR এবার আরও শক্তিশালী!
ভুল লাল কার্ড, ভুল পরিচয় বা বিতর্কিত সিদ্ধান্তে এবার আরও সক্রিয় প্রযুক্তি। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ VAR (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)-এর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভুলভাবে দেখানো দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড হলে সেই সিদ্ধান্ত খতিয়ে দেখতে পারবে VAR। শুধু তাই নয়, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হলে অর্থাৎ 'মিস্টেকেন আইডেন্টিটি'র ক্ষেত্রেও হস্তক্ষেপ করবে VAR। এছাড়া কিছু কর্নার-কিক সংক্রান্ত ভুল সিদ্ধান্ত এবং খেলা পুনরায় শুরু হওয়ার আগে সংঘটিত ফাউলের ঘটনাও ভিডিও রিভিউয়ের আওতায় আনা হয়েছে।
খেলোয়াড়দের জন্য বড় স্বস্তি!
বিশ্বকাপ ২০২৬: আরও দ্রুত, আরও কড়া, আরও নাটকীয় ফুটবল!

