Lionel Messi News: আর্জেন্টিনার (Argentina) কিংবদন্তি লিওনেল মেসির জীবনে ও ফুটবল কেরিয়ারে তাঁর বাবা হোর্হে মেসির (Jorge Messi) অবদান সবচেয়ে বেশি। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন মেসির বাবা। এই আঘাত সহ্য করতে আর্জেন্টিনার অধিনায়কের সময় লাগবে। তিনি আপাতত ফুটবল থেকে বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আছেন।
KNOW
Lionel Messi: বাবা হোর্হে মেসি প্রয়াত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বিরতি নিয়েছেন আর্জেন্টিনা (Argentina) ও ইন্টার মায়ামির (Inter Miami) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির অধিনায়ক কবে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। কয়েকদিন আগেই ব্যক্তিগত বিমানে চড়ে মায়ামি ছেড়ে নিজের শহর রোজারিওতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সি মেসি। পরিবারের সদস্যদের সঙ্গে বাবার শেষকৃত্যে যোগ দিতেই নিজের শহরে ফিরেছেন মেসি। শুক্রবার বাবার প্রয়াণের খবর পাওয়ার সময় ফ্লোরিডায় ছিলেন এই কিংবদন্তি। ইন্টার মায়ামির হয়ে আসন্ন লিগস কাপের ম্যাচে মন্টেরেরির বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে বাবার প্রয়াণের খবর পেয়ে রোজারিওতে ফিরলেন মেসি।
মেসির পাশে ইন্টার মায়ামি
পরিবারের এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। ক্লাবের পক্ষ থেকে তাঁকে প্রয়োজনমতো অনির্দিষ্ট সময়ের ছুটি দেওয়া হয়েছে। ফলে মেসি যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে থাকতে পারবেন। তাঁর ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমাও ঠিক করেনি ক্লাব। বাবার প্রয়াণ মেসির জীবনে নিঃসন্দেহে এক গভীর ব্যক্তিগত আঘাত। শুধু বাবা হিসেবেই নয়, ছোটবেলা থেকেই ছেলের কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোর্হে। রোজারিওতে মেসির শৈশবের ফুটবলজীবন থেকে শুরু করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনো পর্যন্ত তিনি ছিলেন ছেলের ম্যানেজার, প্রতিনিধি ও অন্যতম প্রধান পরামর্শদাতা।
অসাধারণ ছন্দে মেসি
মেসির ফুটবল থেকে এই বিরতিও এল এমন সময়ে, যখন তিনি ফের দুর্দান্ত ছন্দে ফিরছিলেন। সম্প্রতি লিগস কাপে আতলেতিকো সান লুইসের বিরুদ্ধে জোড়া গোল করে মাঠে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। কিন্তু বাবা প্রয়াত হওয়ার পর আপাতত সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডই তাঁর কাছে গৌণ হয়ে পড়েছে। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে (Major League Soccer) দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন মেসি। ২০২৩ সালে এই ক্লাবে যোগ দেওয়ার পর মেজর লিগ সকার, কনকাকাফ প্রতিযোগিতা, লিগস কাপ এবং ঘরোয়া কাপ মিলিয়ে ১০৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯২। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ০.৮৬ গোল করেছেন তিনি। মেজর লিগ সকারে তাঁর গোল করার হার প্রতি ৯৬.২ মিনিটে একটি। কেরিয়ারের সামগ্রিক হিসাবেও মেসি ইতিমধ্যেই ৯২১ গোলের মালিক। ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ৭৯ গোল দূরে আর্জেন্টাইন মহাতারকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


