মেয়েদের ক্রিকেটে এবার বৈভব সূর্যবংশীর মত কীর্তি। ১৫ বছর বয়েসে সিনিয়র পর্যায়ে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল আফ্রিকার এক বিষ্ময় বালিকা।নতুন ইতিহাস গড়ল রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে (Fanny Utagushimaninde)।

মেয়েদের ক্রিকেটে এবার বৈভব সূর্যবংশীর মত কীর্তি। মাত্র ১৫ বছর বয়েসে সিনিয়র পর্যায়ে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে খেলতে নেমে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল আফ্রিকার এক বিষ্ময় বালিকা। মহিলাদের ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল রুয়ান্ডার ১৫ বছরের কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে (Fanny Utagushimaninde)। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে নজির গড়েছে আফ্রিকার ১৫ বছরের ফ্যানি। যা আগে কোনও মহিলা ক্রিকেটার করতে পারেননি। লাগোসে আয়োজিত নাইজেরিয়া আমন্ত্রণী মহিলাদের টি-২০ আন্তর্জাতিক টুর্নামেন্টে ঘানার বিরুদ্ধে এই ঐতিহাসিক ইনিংস খেলেন ফ্যানি। ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে। রুয়ান্ডার হয়ে ওপেন করতে নেমে ফ্য়ানি ৬৫ বলে অপরাজিত ১১১ রান করেন। তার ইনিংসে ছিল ১৭টি চার, কোনও ওভার বাউন্ডারি না থাকলেও স্ট্রাইক রেট ছিল ১৭০-এর বেশি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১৫ বছর ২২৩ দিন বয়েসে অভিষেক ম্য়াচে সেঞ্চুরি

মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে এই কীর্তি গড়ে ফ্যানি শুধু অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটারই নন, বরং মহিলা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ডও নিজের নামে করে নেন। এর আগে এই রেকর্ড ছিল উগান্ডা প্রোসকোভিয়া আলকো-র দখলে। ফ্যানির দুরন্ত ইনিংসের উপর ভর করে রুয়ান্ডা ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বড় স্কোর তোলে। জবাবে ব্যাট করতে নেমে ঘানা মহিলা দল ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৮ রান করতে পারে। ফলে ১২২ রানের বড় ব্যবধানে জয় পায় রুয়ান্ডা। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয় ফ্যানি।

কী বলছে নেটিজেনরা

এই ইনিংস শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং আফ্রিকার মহিলা ক্রিকেটের জন্য এক বড় মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। ক্রিকেট বিশ্বে ইতিমধ্যেই ফ্যানিকে 'টিনএজ প্রডিজি' বলা শুরু হয়েছে। তার এই অভিষেক সেঞ্চুরি রুয়ান্ডার মহিলা ক্রিকেটকে আন্তর্জাতিক মানচিত্রে নতুন করে তুলে ধরেছে।