Satadru Dutta Controversy: গত বছরের ডিসেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর, লুটপাটের ঘটনার পর থেকেই এই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছেন শতদ্রু। তবে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

DID YOU
KNOW
?
গ্রেফতার হবেন অরূপ?
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একবার থানায় হাজিরা এড়ালেও, তাঁকে গ্রেফতার করা হতে পারে।

Satadru Dutta News: বিতর্কিত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া, ভয় দেখানো, মানহানি এবং গুরুতর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করলেন কলকাতার ব্যবসায়ী অভিজিৎ দত্ত। গত বছরের ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই ঘটনা বলে অভিযোগ। প্রগতি ময়দান থানায় শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ। এই ব্যবসায়ীর অভিযোগ, টাকা চেয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, চাপ তৈরি করা হচ্ছে। তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি অভিজিতের। এই কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই ব্যবসায়ী ট্যাংরা অঞ্চলের বাসিন্দা। তাঁর দাবি, শতদ্রুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক পুলিশ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত শতদ্রুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শতদ্রুর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

এই ব্যবসায়ীর দাবি, তিনি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে ইভেন্ট ক্রু হিসেবে ছিলেন। এ বিষয়ে শতদ্রুর সংস্থার সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। অনুষ্ঠানের দিন যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তাঁকে ধাক্কা মেরে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিজিতের অভিযোগ, এই ঘটনার কিছুদিন পর সোশ্যাল মিডিয়া পোস্টে গোলমালের জন্য তাঁকে দায়ী করেন শতদ্রু। তিনি এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে ই এম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে গিয়ে দেখা করার জন্য চাপ দেওয়া হতে থাকে। বাধ্য হয়ে ওই হোটেলে যান অভিজিৎ। সেখানে পৌঁছন শতদ্রু। তিনি হুমকি দেন, দাবি অনুযায়ী পাঁচ কোটি টাকা না দিলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

মেসির অনুষ্ঠানে অশান্তি

দ্বিতীয়বার ভারত সফরে এসে প্রথমে কলকাতায় পৌঁছন মেসি। কিন্তু তাঁর অভিজ্ঞতা মোটেই ভালো হয়নি। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) সারাক্ষণ গায়ে সেঁটে ছিলেন। দর্শকরা মেসিকে দেখতেই পাননি। এতেই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর শুরু করে দেন দর্শকরা। এই ঘটনার জেরে গ্রেফতার হন শতদ্রু। পরে তিনি জামিনে ছাড়া পান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।