MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • শীতল দেবী থেকে নিখাত জারিন, ফিরে দেখা বিদায়ী বছরে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য

শীতল দেবী থেকে নিখাত জারিন, ফিরে দেখা বিদায়ী বছরে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য

Year Ender 2025 Sports: ভারতের মহিলা ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য পাচ্ছেন। ২০২৫ সালেও তাঁরা দেশকে সাফল্য এনে দিয়েছেন। সাধারণ মহিলা অ্যাথলিটদের পাশাপাশি প্যারা-অ্যাথলিটরাও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 28 2025, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পা দিয়ে তির ছুঁড়েই বিশ্বসেরা, সাধারণ তিরন্দাজদের নিয়ে গঠিত ভারতীয় দলে শীতল দেবী
Image Credit : Getty

পা দিয়ে তির ছুঁড়েই বিশ্বসেরা, সাধারণ তিরন্দাজদের নিয়ে গঠিত ভারতীয় দলে শীতল দেবী

অসামান্য নজির শীতল দেবীর

প্রথম মহিলা, যাঁর দুই হাত নেই, বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নতুন নজির গড়েছেন শীতল দেবী। চিনের গুয়াংজুতে এই সাফল্য পেয়েছেন তিনি। ভারতের এই প্যারা-অ্যাথলিট ২০২৪ সালে প্যারিস প্যারালিম্পিক্সে মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। অসাধারণ সাফল্য পাওয়ার সুবাদে ভারতের সাধারণ তিরন্দাজদের দলে জায়গা পেয়েছেন শীতল দেবী। তিনি নতুন ইংরাজি বছরে প্যারা-আর্চারির পাশাপাশি সাধারণ তিরন্দাজদের সঙ্গেও লড়াই করে সাফল্য পাওয়ার লক্ষ্যে।

DID YOU
KNOW
?
শীতল দেবীর নজির
ভারতের সাধারণ তিরন্দাজদের দলে সুযোগ পেয়েছেন প্যারা-তিরন্দাজ শীতল দেবী। তিনি প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দেশের মাটিতে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে অসাধারণ সাফল্য ভারতের মহিলা বক্সারদের
Image Credit : Getty

দেশের মাটিতে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে অসাধারণ সাফল্য ভারতের মহিলা বক্সারদের

বিশ্বকাপে সাফল্য নিখাতদের

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে অসাধারণ সাফল্য পেয়েছেন নিখাত জারিন, জেসমিন লাম্বোরিয়ারা। এই প্রতিযোগিতায় ভারতের মহিলা বক্সাররা সাতটি সোনার পদক জিতেছেন। নিখাত ও জেসমিন ছাড়াও মীনাক্ষী হুডা, প্রীতি পাওয়ার, অরুন্ধতী চৌধুরী, নূপুর শেওরান ও পারভিন হুডা সোনা জিতেছেন। বিশ্ব মঞ্চে মহিলা বক্সারদের এই অসাধারণ সাফল্য সারা দেশের শিশু-কিশোরীদের অনুপ্রাণিত করে তুলতে পারে।

১
মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয় ইস্টবেঙ্গলের।
প্রথম ভারতীয় ক্লাব হিসেবে পুরুষদের পাশাপাশি মহিলাদের ফুটবলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল ইস্টবেঙ্গল।

Related Articles

Related image1
অলিম্পিক্সের ব্যর্থতা অতীত, ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে সোনা নিখাত জারিনের
Related image2
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ মোনা আগরওয়ালের
35
প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মহিলা ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় ইস্টবেঙ্গলের
Image Credit : East Bengal FC

প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মহিলা ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় ইস্টবেঙ্গলের

নতুন নজির ইস্টবেঙ্গলের

প্রথম ভারতীয় ক্লাব হিসেবে পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে প্রথম সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা দল। ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল চার বার আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবার মহিলা দলও সাফল্য পেল। ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল সম্প্রতি সাফল্য না পেলেও, মহিলা দল ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে।

45
অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন ভারতীয় দলের
Image Credit : X

অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন ভারতীয় দলের

ভারতের মহিলা ফুটবল দলের সাফল্য

২০২৬ সালে মহিলাদের এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। গ্রুপ বি-র শীর্ষে থেকে এশিয়ান কাপে পৌঁছে গিয়েছে ভারতের মহিলা দল। যোগ্যতা অর্জন পর্বে ২৭ গোল করেছেন ভারতের মহিলা ফুটবলাররা। তাঁরা মাত্র এক গোল হজম করেছেন। শক্তিশালী দল থাইল্যান্ডকে ২-১ হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ২০০৩ সালের পর প্রথমবার যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে ভারত। এবার এশিয়ান কাপ হতে চলেছে অস্ট্রেলিয়ায়।

55
মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ জয় ভারতীয় দলের
Image Credit : Getty

মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ জয় ভারতীয় দলের

মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয় ভারতের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে যে কোনও ফর্ম্যাটে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দল মহিলাদের টি-২০ বিশ্বকাপ জিতেছে। এবার সিনিয়র পর্যায়েও বিশ্বকাপ জিতলেন রিচা ঘোষ, শেফালি ভার্মারা। তাঁরা নতুন ইংরাজি বছরে আরও সাফল্যের লক্ষ্যে।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
ইয়ার এন্ডার ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durand Cup 2026: দিল্লির বিরুদ্ধে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়! ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল
Recommended image2
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image3
Durand Cup 2026: ডুরান্ড কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি, যুবভারতীতে মহারণ
Recommended image4
Nick Kyrgios: মায়োরকা ওপেন চলাকালীন নমুনায় পাওয়া গেল কোকেন, টেনিস থেকে নির্বাসিত নিক কিরিওস
Recommended image5
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Related Stories
Recommended image1
অলিম্পিক্সের ব্যর্থতা অতীত, ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে সোনা নিখাত জারিনের
Recommended image2
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ মোনা আগরওয়ালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved