MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • iPhone 18 Pro Max: বাজারে কবে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স? দাম থেকে ফোল্ডিং ডিজাইন, অ্যাপলের নতুন ফোন নিয়ে তুমুল উৎসাহ

iPhone 18 Pro Max: বাজারে কবে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স? দাম থেকে ফোল্ডিং ডিজাইন, অ্যাপলের নতুন ফোন নিয়ে তুমুল উৎসাহ

iPhone 18 Pro Max: iPhone 18 সিরিজ নিয়ে অ্যাপল ফ্যানদের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে টপ ভ্যারিয়েন্ট iPhone 18 Pro Max-এর সম্ভাব্য ফিচার নিয়ে যে সব তথ্য সামনে আসছে, তা টেক দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 02 2026, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 iPhone 18 Pro, iPhone 18 Pro Max
Image Credit : Gemini AI

iPhone 18 Pro, iPhone 18 Pro Max

সাধারণত অ্যাপল প্রতি বছরের সেপ্টেম্বর মাসে, একসঙ্গেই সব মডেল লঞ্চ করে। কিন্তু এবার সেই নিয়মে বদলে যেতে পারে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে, প্রথমে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হবে। আর সাধারণ মডেল, অর্থাৎ iPhone 18 এবং iPhone 18e বাজারে আসবে কয়েক মাস পর। সম্ভবত, ২০২৭ সালের শুরুর দিকে। বিশ্লেষকদের মতে, প্রিমিয়াম মডেলগুলিতে বেশি গুরুত্ব দিতেই এই নতুন কৌশল অবলম্বন করছে টেক জায়ান্ট সংস্থাটি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভারতে দাম কত হতে পারে?
Image Credit : X

ভারতে দাম কত হতে পারে?

ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রাংশের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় iPhone 18 Pro সিরিজের দাম আগের মডেলগুলির চেয়ে বেশি হবে বলে মনে করা হচ্ছে। ভারতে iPhone 18 Pro Max-এর দাম শুরু হতে পারে ১,৪৫,০০০ টাকা থেকে, যা স্টোরেজ অনুযায়ী ১,৬০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে।

Related Articles

Related image1
Apple Macbook Discount: ৪০,০০০ টাকারও কম দামে অ্যাপলের ল্যাপটপ? অবিশ্বাস্য! কীভাবে কিনবেন জেনে নিন
Related image2
Apple Lockdown Mode: আইফোনের এই ফিচারটি সবচেয়ে বড় সাইবার হ্যাকিং থেকেও প্রতিরোধ করতে পারে
35
ক্যামেরায় আসছে বিশাল আপগ্রেড?
Image Credit : AI

ক্যামেরায় আসছে বিশাল আপগ্রেড?

iPhone 18 Pro Max-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে মডেলটির ক্যামেরা। অ্যাপলের বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo)-এর মতে, ফোনটিতে একটি ভ্যারিয়েবল অ্যাপারচার (Variable Aperture) সিস্টেম থাকবে। অর্থাৎ, বর্তমান মডেলের ফিক্সড f/1.78 অ্যাপারচারের বদলে এটি পরিবেশ অনুযায়ী, আলো নিয়ন্ত্রণ করতে পারবে। এই প্রযুক্তি সাধারণত প্রফেশনাল ক্যামেরায় দেখা যায়। যার ফলে, কম আলোতেও দুর্দান্ত ছবি ও ভিডিও তোলা সম্ভব হবে।

45
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন
Image Credit : Gemini

অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন

iPhone 18 সিরিজের সঙ্গেই অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। যার নাম হতে পারে iPhone Fold বা iPhone Ultra। শোনা যাচ্ছে, এটি বইয়ের মতো ডিজাইনের হবে। যার ভিতরে থাকবে ৭.৮ ইঞ্চির ডিসপ্লে এবং বাইরে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। অ্যাপল এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে, ভাঁজ করা স্ক্রিনে কোনও দাগ বা ক্রিজ (Crease) দেখা না যায়। ভারতে এি ফোনটির দাম ১.৫ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।

55
অন্যান্য ফিচার এবং নতুন রঙ
Image Credit : Apple

অন্যান্য ফিচার এবং নতুন রঙ

এই ফোনে থাকবে নেক্সট-জেনারেশন A20 প্রসেসর, যা 2nm প্রযুক্তিতে তৈরি। তার ফলে, ফোনের গতি ১৫% বাড়বে এবং ব্যাটারি বাঁচবে ৩০%। স্ক্রিনের উপর থাকা ডায়নামিক আইল্যান্ডের (Dynamic Island) আকার আরও ছোট হবে, ফলে স্ক্রিন স্পেস বাড়বে। সিলভার, ব্লু, ডার্ক গ্রে-র পাশাপাশি প্রিমিয়াম মডেলের জন্য 'ডার্ক চেরি' (Dark Cherry) নামে একটি নতুন ওয়াইন-রেড কালারেও আসতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI Security: টাকা পাঠানোর আগে দু'বার ভাবুন! UPI-তে আসছে নতুন সুরক্ষা ফিচার
Recommended image2
Laptop Cleaning: ল্যাপটপের স্ক্রিন নোংরা? এই ভুলে ডিসপ্লে খারাপ হতে পারে, জেনে নিন পরিষ্কার করার সহজ উপায়
Recommended image3
Online Food Order: Swiggy এবং Zomato-তে উইকএন্ডে খাবার অর্ডার করলে বিল অর্ধেক? জানুন এই টিপসগুলি
Recommended image4
AC Blast: দিল্লিতে ফের এসি ব্লাস্ট, ঘুমের মধ্যেই ছাই প্রাক্তন IAS! এই ৫ ভুল আজই বন্ধ করুন
Recommended image5
Honor Win Turbo: একবার চার্জ দিলে চলবে টানা ২ দিন! ১০,০০০mAh ব্যাটারির Honor ফোন, ফিচার দেখলে চমকে যাবেন
Related Stories
Recommended image1
Apple Macbook Discount: ৪০,০০০ টাকারও কম দামে অ্যাপলের ল্যাপটপ? অবিশ্বাস্য! কীভাবে কিনবেন জেনে নিন
Recommended image2
Apple Lockdown Mode: আইফোনের এই ফিচারটি সবচেয়ে বড় সাইবার হ্যাকিং থেকেও প্রতিরোধ করতে পারে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved