নতুন বছরে একেবারে রমরমা মোবাইলের বাজার অবিশাষ্য ফিচারের সঙ্গে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন আগামী সপ্তাহেই লঞ্চ হবে রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোন দেখে নিন রিয়েলমি এক্সথ্রি-এর স্মার্টফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- আকর্ষনীয় দামে বিক্রি শুরু, লঞ্চ হল স্টাইলিস লুকের অনার অনার এইটএ ২০২০
রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোনে থাকছে ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন-সহ ১৬এম কালার। অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ভি৯ পাই। সেই সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টাকোর ২.২ জিএইচজেড প্রসেসর এর সুবিধা। এই ফোনে সেই সঙ্গে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট।রয়েছে ৫জি কানেক্টিভিটির সুবিধা।
আরও পড়ন- লঞ্চের আগেই ফাঁস হল ওয়ানপ্লাস এইট সিরিজের দাম-সহ স্পেসিফিকেশন
রিয়েলমি এক্সথ্রি স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ১) ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স-সহ এলইডি ফ্ল্যাস, ৪) ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর-সহ প্যানোরোমার সুবিধা। একই সঙ্গে রিয়েলমি ফাইবআই স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে নন রিমুভেবল ৪৫০০ এমএএইচের ব্যাটারি। ফোনের স্ক্রীনের নীচের ডান দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর-এর সুবিধা।
Add Asianetnews Bangla as a Preferred Source

