X Handle Outages: যার ফলে বহু ব্যবহারকারী গোটা বিশ্বজুড়ে সমস্যায় পড়েছেন। কার্যত, তারা প্ল্যাটফর্মটি অ্যাক্সেসই করতে পারছেন না।
X Handle Outages: ফের এক্স বিভ্রাট! সোমবার তথা ১৬ ফেব্রুয়ারি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহারকারীরা আবারও সমস্যার সম্মুখীন হয়েছেন (x outages)। সম্ভবত আবারও বড় ধরনের কোনও বিভ্রাটের সম্মুখীন হয়েছে ইলন মাস্ক পরিচালিত এক্স (x down in india)।
বিশ্বজুড়ে ডাউন এক্স-হ্যান্ডল
যার ফলে বহু ব্যবহারকারী গোটা বিশ্বজুড়ে সমস্যায় পড়েছেন। কার্যত, তারা প্ল্যাটফর্মটি অ্যাক্সেসই করতে পারছেন না। X.com, যা মূলত আগে টুইটার নামে পরিচিত ছিল। সেই অনলাইন প্ল্যাটফর্মই কিছুক্ষণের জন্য প্রায় বসে যায়। সন্ধ্যা ৭টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত ডাউন ছিল এক্স হ্যান্ডল।
বেশ কয়েকজন ব্যবহারকারী DownDetector-এ সমস্যাগুলি সম্পর্কে রিপোর্টও করেন এবং ততক্ষণে প্রায় হাজার হাজার ব্যবহারকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের মন্তব্য তুলে ধরতে শুরু করেন।
অনেকেই জানান, এক্সে তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে যথেষ্ট সমস্যা হচ্ছে, হোমপেজ লোড হচ্ছে না এবং ফিডগুলিও রিফ্রেশ হচ্ছে না। Downdetector-এর মতে, হঠাৎ করেই বিভ্রাটের রিপোর্ট বৃদ্ধি পেয়েছে। যা সম্ভাব্য সার্ভার-সাইড সমস্যারই ইঙ্গিত দিচ্ছে।
ডিএনএস বা নেটওয়ার্কের সমস্যা
ব্যবহারকারীরা লক্ষ্য করেন, অ্যাপ এবং ওয়েবসাইটে তাদের হোম পেজ বা কোনও প্রোফাইল লোডই হচ্ছে না। পুরো ফাঁকা স্ক্রিন এবং টাইমলাইনও দেখা যাচ্ছে না। এমনকি, কিছু পোস্ট করার সময়ও বেশ সমস্যার সম্মুখীন হন তারা।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সমস্যা হয়ত সার্ভার ডাউনের জন্যই হতে পারে। তবে রুটিন মেইনটেনেন্স কিংবা ডিএনএস বা নেটওয়ার্কের সমস্যার জন্যও হতে পারে। তবে আপাতত জানা যাচ্ছে, এই মুহূর্তে প্ল্যাটফর্মটি আবার অ্যাক্টিভ হয়েছে। কাজ শুরু করেছে আবার এক্স-হ্যান্ডল। কিন্তু এই সমস্যার আসল কারণ ঠিক কী? সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে দেখে মনে হচ্ছে, সার্ভারের সমস্যা। হয়ত ব্যাকএন্ডে কিছু,বাগ বা নেটওয়ার্কের কোনও সমস্যা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


