১৫ লক্ষ কিউসেক জলের তোড়, গিলে খাবে গোটা বাংলাকে?

Share this Video

Murshidabad Flood Alert, Farakka Barrage News | মুর্শিদাবাদের ফরাক্কায় গঙ্গার জলস্তর বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে। আপস্ট্রিম থেকে প্রবল বেগে জল নামতে শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন সূত্রে খবর, ব্যারেজের আপস্ট্রিমে জলস্তর দাঁড়িয়েছে প্রায় ২৩.৭৫ মিটারে, যা বিপদসীমার চেয়ে প্রায় দেড় মিটার বেশি। ইতোমধ্যে ব্যারেজ থেকে প্রায় ১৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে। তবে প্রশাসনের আশা, আগামী দু’দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এবং জলস্তর ধীরে ধীরে কমবে। ফরাক্কার সর্বশেষ পরিস্থিতি ও গঙ্গার জলস্তরের লাইভ আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Related Video