10:43 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Duleep Trophy Final - ফের অনবদ্য ইনিংস ঈশান কিষানের, দলীপ ট্রফি জয় নিশ্চিত পূর্বাঞ্চলের

Duleep Trophy 2026 Final: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), ঈশান কিষানের (Ishan Kishan) মতো বিস্ফোরক ব্যাটার থাকায় এবারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে (East Zone vs South Zone) পূর্বাঞ্চলের ব্যাটারদের দাপট দেখা গেল।

Read Full Story
09:08 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: BJP - উপনির্বাচনের আগে বিজেপি রাজ্য কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা, কারা এলেন?

BJP West Bengal: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কয়েক মাস পেরিয়ে গিয়েছে। দুই বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। তার ঠিক আগে বিজেপি-র নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। এই কমিটির নেতৃত্বেই আগামী দিনে চলবে রাজ্য বিজেপি।

Read Full Story
08:55 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Guwahati Earthquake - গুয়াহাটিতে ভূমিকম্পের পরেও রয়েছে সতর্কবার্তা! কেন কাঁপল অসম? সামনে আরও বড় বিপদ?

৮ সেপ্টেম্বর সকাল ৯:৫৭ মিনিটে অসমের গোয়ালপাড়ায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি থেকে প্রায় ৮১ কিমি পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে।

Read Full Story
08:46 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Defence Ties - প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে চায় ভারত, ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক

ঢাকায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই বৈঠকে যৌথ প্রশিক্ষণ ও সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাসহ সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দিয়েছে ভারত।
Read Full Story
08:01 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Lionel Messi - স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির

Lionel Messi News: আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। তবে ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। এরই মধ্যে তিনি অবসর-পরবর্তী জীবনের কথা ভেবে ফুটবলে অর্থ বিনিয়োগ করছেন।

Read Full Story
07:37 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Sheetal Devi Wins Gold দুটো হাতই নেই, পায়ের জোরে তীর ছুড়ে বিশ্ব তিরন্দাজি প্যারা সিরিজে সোনা শীতল দেবীর

Sheetal Devi Wins Gold: বিশ্ব তিরন্দাজির মঞ্চে ভারতের জয়পতাকা উড়িয়ে আবার ইতিহাসের পাতায় নিজের নাম সোনার অক্ষরে লিখে নিলেন শীতল দেবী। তৃতীয় বারে চেষ্টায় বিশ্ব প্যারা তিরন্দাজিতে সোনা জিতলেন দুটো হাত না থাকা, শুধু পায়ের জোরে তির ছোড়া শীতল।

Read Full Story
07:31 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Kaushiki Amavasya - নিকষ কালো কৌশিকী অমাবস্যা! রাতে ভাত না খাওয়ার নিদান আর নিশির মায়াবী ডাক

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার রাতকে ঘিরে রয়েছে নানা লোকবিশ্বাস, যার মধ্যে অন্যতম হলো 'নিশির ডাক' এবং রাতে ভাত না খাওয়ার নিয়ম। লোকগাঁথা অনুযায়ী, এই রাতে পরিচিত কণ্ঠে অতৃপ্ত আত্মা ডাকে।

Read Full Story
06:39 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Nagoya Floods - এশিয়ান গেমসের আগে জলের তলায় জাপানের নাগোয়া, নিরাপদে উদ্ধার ৪০০ অ্যাথলিট

Asian Games 2026: কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এশিয়ান গেমস। এবারের গেমস হতে চলেছে জাপানে (Japan)। যে অ্যাথলিটরা এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে নাগোয়ায় বন্যার (Nagoya Floods) ফলে এশিয়ান গেমস আয়োজন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Read Full Story
06:36 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Geyser Safety - স্নানের সময় গিজার অন রাখেন? এই মারাত্মক ভুল করছেন না তো?

গিজার এখন প্রায় সব বাড়িতেই গরম জলের ভরসা। কিন্তু ছোট একটা ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। ইলেকট্রিক শক, গিজার ব্লাস্ট বা দমবন্ধ হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।
Read Full Story
06:35 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Adani Ports - পারাদ্বীপ বন্দরে ১৮ এমএমটি ক্ষমতাসম্পন্ন নতুন 'ড্রাই বাল্ক বার্থ' এবার আদানি গোষ্ঠীর হাতে, পূর্ব ভারতে ব্যবসা বৃদ্ধি

Adani Ports: ৩০ বছর মেয়াদী এই কনসেশন বা পরিচালনা চুক্তির আওতায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে আদানি গ্রুপ। গভীর ড্রাফট-যুক্ত বার্থ এবং বিশাল আকারের সংরক্ষণ পরিকাঠামোসহ CQ-I ও CQ-II বার্থগুলিরও উন্নয়ন ঘটাবে এপিএসইজেড (APSEZ) অত্যাধুনিক যান্ত্রিক কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা।

Read Full Story
06:04 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Gold Vs Silver Price - রুপার দামে বড় উত্থানের ইঙ্গিত! সোনা কি পিছিয়ে পড়বে? বিনিয়োগ নিয়ে কী পরামর্শ বিশেষজ্ঞদের

Gold Vs Silver Price: সোনা ও রুপার দামে সম্প্রতি পতন হলেও, মোনার্ক পিএমএস-এর মতে রুপার দাম বাড়ার সম্ভাবনা বেশি। ক্রমাগত ঘাটতি, নিয়ন্ত্রিত বাজার এবং সোনার তুলনায় সস্তা মূল্যায়ন রুপাকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

Read Full Story
05:47 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: October DA Salary - ৩৮% DA, পুজোর আগেই অগ্রিম বেতন! কত তারিখে পাবেন সরকারি কর্মচারীরা?

দুর্গাপুজোর আগে বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশ হবে।

Read Full Story
05:29 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Cafu - উত্তরবঙ্গে ফুটবলের উন্নতিতে সাহায্য, ২ ক্লাবের সূচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু

Cafu in Darjeeling: ব্রাজিল (Brazil) শেষবার পুরুষদের সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2002) চ্যাম্পিয়ন হয়েছিল ২০০২ সালে। সেই দলের অধিনায়ক ছিলেন কাফু। এই প্রাক্তন রাইট ব্যাক ২০২২ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন। চার বছর পর এই কিংবদন্তি ফের বাংলার মাটিতে পা রাখলেন।

Read Full Story
05:11 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: মহড়ার সময় বাংলাদেশ সেনার চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, নিহত ২, গুরুতর আহত ১

বুধবার বাংলাদেশের চট্টগ্রামে সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় ভয়াবহ দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক সেনা কর্তা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালীন ট্যাঙ্কে বিস্ফোরণ হয়।

Read Full Story
04:30 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: 8th Pay Commission - পেনশন ও পারিবারিক পেনশনের জন্য REWA কার্যবিধির সংশোধনের দাবি জানিয়েছে

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের বৈঠক চলছে, তবে পেনশনভোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। 'রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' (REWA) কমিশনের কার্যপরিধি (ToR) সংশোধনের দাবি জানিয়েছে।

Read Full Story
04:15 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Brazil in Kolkata - কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ! চড়া দাম টিকিটের, কী অবস্থা এই মুহূর্তে?

Brazil in Kolkata: ৯৯৯-১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০ এবং ৪৫০০ টাকার টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায়। যদিও ব্রাজিল ম্যাচে টিকিটের চড়া দাম নিয়ে অনেকেই উস্মা প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও উৎসাহে একটুও ছেদ পড়েনি। তবে এই মুহূর্তে সেই দামের আর কোনও টিকিট অবশিষ্ট নেই (India vs Brazil Kolkata)।

Read Full Story
04:03 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: East Bengal FC - 'আমার খেলার ভিডিও পাওয়া যাবে?' ইস্টবেঙ্গলের কথা উঠতেই আবেগপ্রবণ ওপোকু

Emmanuel Opoku: প্রায় ২৮ বছর আগে ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়ে খেলতে এসেছিলেন ঘানার (Ghana) তিন ফুটবলার সুলে মুসা, জ্যাকসন ও ইমানুয়েল ওপোকু। তাঁদের মধ্যে সবচেয়ে কমদিন কলকাতায় ছিলেন ওপোকু। কিন্তু এত বছর পরেও এই মিডফিল্ডারের কথা মনে রেখেছে লাল-হলুদ জনতা। ওপোকুও ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসার কথা মনে রেখেছেন।

Read Full Story
03:21 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: World Top Politicians Salaries - বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনীতিবিদ এবং তার মোট সম্পদের পরিমাণ কত?

World Top Politicians Salaries: রাজনীতিবিদদের বেতনের কথা উঠলে সাধারণত ভারতীয় প্রধানমন্ত্রী বা মার্কিন প্রেসিডেন্টের নামই মনে আসে। বিশ্বে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যার বার্ষিক বেতন মার্কিন প্রেসিডেন্টের বেতনের প্রায় ৭ গুণ হতে চলেছে?

Read Full Story
03:11 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Caste Census - 'ভুল পদ্ধতিতে হচ্ছে জাতি গণনা', মোদী সরকারের বিরুদ্ধে সরব জয়রাম রমেশ

মোদী সরকারের জাতি গণনার পদ্ধতিকে 'ত্রুটিপূর্ণ' বলে আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, প্রশ্নপত্রে যা খুশি লেখার সুযোগ না দিয়ে, একটি নির্দিষ্ট জাতির তালিকা থাকা উচিত। সঠিক তথ্য ও সামাজিক ন্যায়ের জন্য এটা জরুরি, নাহলে পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হবে বলে তিনি মনে করেন।
Read Full Story
02:30 PM (IST) Sep 09

Ajker Bangla News Live: Bageshwar Baba Bengal Controversy - বাঙালিদের নিয়ে বিরুপ মন্তব্য! বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের

Bageshwar Baba Bengal Controversy: বাংলার ঐতিহ্য দুর্গাপুজো নিয়ে রীতিমতো বিদ্রুপ করেছেন মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার। তিনি সব ঠিক করে দেবেন? প্রশ্ন তুলেছে আপামর বাঙালি সমাজ। তাঁর নিরামিষ বিধানকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে।

Read Full Story