কে জানত এটাই শেষ যাত্রা? ময়নাগুড়ির দুর্ঘটনায় শোকের ছায়া

Share this Video

ময়নাগুড়ির উল্লাডাবারি এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। ঘটনাস্থলেই অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর আহত বহু যাত্রীকে ময়নাগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টিভেজা রাস্তায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া।

Related Video