বিরিয়ানি বাড়ি নিয়ে যেতেই বেরোল দুর্গন্ধ! তারপর...

Share this Video

Haroa Biryani Incident | পচা বিরিয়ানি বিক্রির অভিযোগে শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া এলাকায়। হাড়োয়ার ধর্মতলার একটি নামী বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর দুর্গন্ধ ও পচা খাবার সামনে আসে বলে দাবি ক্রেতার। এই ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয় সূত্রের খবর, আজগার মোল্লা নামের এক ব্যক্তি ধর্মতলার লালটু মোল্লার দোকান থেকে বিরিয়ানি কেনেন। প্যাকেট খুলতেই দেখা যায় বিরিয়ানিটি খাওয়ার অযোগ্য ও পচা। বিষয়টি দোকানদারকে জানানো হলে তিনি টাকা ফেরত দিতে চান, কিন্তু ক্রেতা তা না নিয়ে সোজা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Related Video