পুতিনকে কী এমন উপহার দিলেন মোদী, যা দেখে আশ্চর্য হলেন!

Share this Video

Modi Putin Meet | রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে প্রাচীন তামিল ক্লাসিক 'থিরুক্কুরাল' তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে এই বিশেষ উপহার দেন তিনি। এই বিশেষ সংস্করণে মূল তামিল শ্লোকের পাশাপাশি নাইরা মকরচিয়ানের করা রুশ অনুবাদও রয়েছে।কিন্তু ঠিক কী কারণে এই প্রাচীন ভারতীয় গ্রন্থ রুশ চিন্তাবিদদের এত গভীরভাবে টেনেছিল? সপ্তদশ শতাব্দী থেকেই রাশিয়ায় ভারতীয় দর্শনের চর্চা শুরু হয়েছিল। পরবর্তীকালে থিরুক্কুরাল বিভিন্ন ইউরোপীয় ভাষায় পৌঁছানোর পর রুশ পন্ডিত ও খ্যাতনামা লেখকদের দৃষ্টি আকর্ষণ করে। লিও তলস্তয়ের মতো সাহিত্যিকের চিন্তাভাবনাতেও এর স্পষ্ট প্রভাব দেখা যায়।

Related Video