রাশিফল অনুসারে,আজ একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুসারে, আজ বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। সব রাশির আজকের দিন কেমন যাবে? আসুন জেনে নিই আজকের ১২ টি রাশির রাশিফল।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: Ajker Rashifal - পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Today’s News in Bengali Live: Ajker Rashifal - পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Today’s News in Bengali Live: Ajker Rashifal - পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Today’s News in Bengali Live: Sourav Ganguly - হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, এখন শারীরিক অবস্থা কেমন?
Sourav Ganguly News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রায় দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও তিনি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। একইসঙ্গে টেলিভিশন শো-সহ বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে ব্যস্ততার মধ্যেই সময় কাটছে।
Today’s News in Bengali Live: MS Dhoni - শেয়ার হস্তান্তর নিয়ে ধোনির সঙ্গে আলোচনাই হয়নি, দাবি সিএসকে কর্তার
IPL 2027: আইপিএল-এর গত মরসুমে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি আগামী মরসুমের আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও সিএসকে ম্যানেজমেন্ট সমস্যার কথা অস্বীকার করছে।
Today’s News in Bengali Live: BRICS Summit - দিল্লিতে পুতিন-পেজেশকিয়ানকে পাশে নিয়ে মোদীর নেতৃত্বে জোটের ঐক্যের বার্তা
Today’s News in Bengali Live: Bangladesh - ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা, দাবি বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপের
Bangladesh News: শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতা হারানোর পর থেকেই ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman) বুঝিয়ে দিচ্ছেন, তাঁরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী নন।
Today’s News in Bengali Live: BRICS Trade - বিশ্ব বাণিজ্যে ব্রিকসের শেয়ার দ্বিগুণ হয়ে ২৪%, জানালেন পীযূষ গোয়েল
Today’s News in Bengali Live: Putin Invites Modi - পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন মোদী, কুটনীতির মাঝে নজরকাড়া বন্ধুত্ব
বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের আবহেই ফের এক ফ্রেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা।
Today’s News in Bengali Live: Pakistan - ড্রেসিংরুমের খবর বাইরে, সাইবার ক্রাইম বিভাগের জেরার মুখে রিজওয়ান-ইমাম
Pakistan tour of England 2026: চলতি ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে বিড়ম্বনা শেষ হচ্ছে না। দ্বিতীয় টেস্টের পর দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার পর এবার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও ইমাম-উল-হককে (Imam-ul-Haq) জেরার মুখে ফেলা হল। এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে।
Today’s News in Bengali Live: Puja Special Train - পুজোয় বাড়তি ট্রেন, কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে স্পেশাল, রইল টাইম টেবিল
পুজো, দীপাবলি ও ছটপুজোয় বাড়তে পারে যাত্রীদের ভিড়। সেই সম্ভাব্য অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। উৎসবের মরসুমে অতিরিক্ত যাত্রীদের সুবিধার পাশাপাশি ট্রেন পরিষেবায় বাড়তি সক্ষমতা আনতেই এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।
Today’s News in Bengali Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের স্বস্তি, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর নিয়ে বড় স্বস্তি। কলকাতা হাইকোর্ট ওই দফতর খালি করার জন্য দমকল বিভাগের জারি করা নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। তবে এই মামলায় চূড়ান্ত নির্দেশ এখনও আসেনি। আগামী ১৬ সেপ্টেম্বর মামলাটির ফের শুনানি হবে।
Today’s News in Bengali Live: East Bengal FC - ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র, কলকাতা লিগে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল
Calcutta Football League 2026: এবারের কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল (East Bengal FC)। গ্রুপ পর্বে সবার আগে ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র করে চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল।
Today’s News in Bengali Live: Thirukkural - পুতিনকে ‘তিরুক্কুরাল’ উপহার দিলেন মোদী, কী আছে এই গ্রন্থে, কে লিখেছেন?
ব্রিকস (BRICS 2026) সম্মেলনের ফাঁকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ‘তিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ পুতিনকে উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। বইটি হাতে তুলে দেওয়ার বইয়ের বিষয়বস্তু পুতিনকে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
Today’s News in Bengali Live: Hanuman Ansh 2 - 'হনুমান অংশ ২'-এ একসঙ্গে অভিনয় করবেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা?
Hanuman Ansh Sequel: বক্স অফিসে অসাধারণ সাফল্য পাচ্ছে নিম করোলি বাবার (Neem Karoli Baba) জীবন অবলম্বনে তৈরি ছবি 'হনুমান অংশ'। এই ছবির প্রযোজক নম্রতা সিং (Producer Namrata Singh) সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন। সিক্যুয়েলে বড় চমক থাকতে পারে।
Today’s News in Bengali Live: PM Surya Ghar Yojana - রাজ্যে বিদ্যুতের বিল বাঁচিয়ে দিল সরকার! আর দিতে হবে না ইলেকট্রিক বিল, উলটে পাবেন ভর্তুকি, কীভাবে আবেদন করবেন?
PM Surya Ghar Yojana: দুর্দান্ত ঘোষণা শুভেন্দু অধিকারীর! বিদ্যুতের বিল বাঁচাতে দারুণ প্রকল্প, আর দিতে হবে কার্নেচর বিল উলটে সরকার দেবে ভর্তুকি, জেনে নিন কীভাবে আবেদন করবেন..
Today’s News in Bengali Live: School Holidays - শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
আগামী সপ্তাহে আরও একটি ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। শনি-রবি-সোম টানা ছুটি! বৃহস্পতিবারও কি ছুটি পাওয়া যাবে? কী বলছে শিক্ষা দফতর? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
Today’s News in Bengali Live: Kuldeep Yadav - কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট, গৌতম গম্ভীরকে বার্তা কুলদীপ যাদবের
Kuldeep Yadav Bowling: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব। তবে যখনই খেলার সুযোগ পাচ্ছেন, তখনই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই স্পিনার। কাউন্ট চ্যাম্পিয়নশিপেও (County Championship) ভালো বোলিং করছেন কুলদীপ।
Today’s News in Bengali Live: BRICS Summit 2026 - দিল্লি পৌঁছে গেলেন ইরানের প্রেসিডেন্ট, শুক্রবারই মোদীর সঙ্গে বৈঠক?
BRICS Summit 2026: ১৮তম ব্রিকস সম্মেলন ২০২৬-এ যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি জানিয়েছেন, ব্রিকসের লক্ষ্য হল বিশ্বে একতরফাবাদের মোকাবিলা করা এবং নিজস্ব আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো।
Today’s News in Bengali Live: Sonam Wangchuk - ফের আন্দোলনের ডাক লাদাখে, কেন্দ্রের সঙ্গে আলোচনায় হতাশ সোনম ওয়াংচুক
Today’s News in Bengali Live: Share Market Update - ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিফটি, পৌঁছল ২৩,৩৫০ পয়েন্টে! কোন কোন শেয়ারে উত্থান এবং পতন?
Share Market Update: বৃহস্পতিবারের লেনদেনে নিফটির 'বুল' বা তেজি বিনিয়োগকারীদের মনে ঘুরে দাঁড়ানোর যে আশার সঞ্চার হয়েছিল, অপরিশোধিত তেলের দাম এবং মার্কিন বন্ড বাজারের সাম্প্রতিক পরিস্থিতি তা সম্ভবত নস্যাৎ করে দিয়েছে।
Today’s News in Bengali Live: Modi Putin Talks - মোদী-পুতিন বৈঠক! এসইউ-৫৭ যুদ্ধবিমান চুক্তি কি চূড়ান্ত? ‘সুপার সুখোই’, পন্টসার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা
Modi Putin Talks: শুক্রবার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানেই মস্কোর প্রস্তাব মেনে নিয়ে যৌথভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়টি চূড়ান্ত হতে পারে।