'এদের এবার সাফ করেই ছাড়ব' যাদবপুরে কাদের হুঁশিয়ারি দিলেন Suvendu Adhikari?

Share this Video

Suvendu Adhikari Gerua Sanman Yatra, Jadavpur Rally | গেরুয়া রংকে অসম্মান ও অবমাননার প্রতিবাদে রাজপথে নামলেন সাধু-সন্তরা। বুধবার বিকেলে কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত আয়োজিত হয় বিশাল 'গেরুয়া সম্মান যাত্রা'। সনাতন সংস্কৃতির মর্যাদা রক্ষার এই ঐতিহাসিক পদযাত্রায় গেরুয়া পোশাকে সরাসরি পা মেলালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।গোলপার্ক থেকে শুরু হওয়া এই সুবিশাল মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বহু নাগা সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষ। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ও তাঁর অমোঘ বাণী সংবলিত প্ল্যাকার্ড হাতে রাজপথ কাঁপিয়ে ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। সাধু-সন্তদের এই প্রতিবাদ মিছিলে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।মিছিলের সম্পূর্ণ ভিডিও এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

Related Video