মামার বাড়িতে ঘুরতে আসাই কাল হল! Taratala কাণ্ডে চোখে জল আনা ভিডিও

Share this Video

Taratala Latest Update: তারাতলার নির্মীয়মাণ ভবন ধসের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্র সাহিল সর্দারের (১৭)। পরিবারের সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে বাসন্তীর রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রখালি থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। পরে মামার ছেলেদের সঙ্গে কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ের কাজ দেখতে যায়।খবর অনুযায়ী, মোট সাত জন সেখানে গিয়েছিল। হঠাৎই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারায় সাহিল। সাহিলের মামার বাড়ি বাসন্তীর মুড়োখালি এলাকায়। এই মর্মান্তিক ঘটনার খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।তারাতলা দুর্ঘটনা নিয়ে আরও আপডেট পেতে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Related Video