চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
দীর্ঘ প্রতিক্ষার পর বিদেশ যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি পান। তার আগেই ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে পা দেওয়ার আগেই ফ্রিজ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ ছিল, একান্তই বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা থাকলে আগে এসএকেএম হাসপাতালে চক্ষু বিভাগে দেখিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর তা বিচার করা হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আদালত শর্তসাপেক্ষে মাত্র তিন সপ্তাহের জন্য বিদেশ যাত্রার অনুমতি দেয়। সেই মতো প্রস্তুতি নিচ্ছিল অভিষেক। কিন্তু, তার আগেই ফ্রিজ হয়ে গেল অ্যাকাউন্ট।
দ্রুত শুনানির আর্জি জানিয়েছে অভিষেকের আইনজীবী। তার প্রশ্ন নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়া কীভাব একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়? এমনকী, তিনি আরও জানিয়েছেন, ওই ধারা অনুসারে পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করা জন্য আলাদা করে আবেদন জানাতে হয়। কিন্তু, এই সব না করেই ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট। আইনজীবীর আর্জি শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আইনজীবী।
এদিকে আবার, সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডায়বন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের হাওয়া মামলায় পুলিশি তদন্তের নির্দেশ আদালতের। অভিযোগ উঠেছে, নদিয়া, মুর্শিদাবাদ-সব বিস্তীর্ণ এলাকায় এই কাজ হয়েছে। আর এর পিছনে অভিষেকের বড় ভূমিকা আছে। তেমনই এই ৩০ জনের মধ্যে নাম আছে তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ, কালিগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ-সহ একাধিক তৃণমূল নেতার । অভিযোগে, প্রায় ৩৩ হাজার বিঘা জমির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে অভিযোগ।


