
Kali Puja 2026 : চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজোর ভিড় নিয়ে প্রশাসনের তিন বড় পদক্ষেপ
কলকাতার চোরবাগান কাণ্ডের পর উৎসবের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার। আসন্ন কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো যাতে সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন হয়, তার জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করল বীরভূম জেলা প্রশাসন ও পুলিশ।
কলকাতার চোরবাগান কাণ্ডের পর উৎসবের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার। আসন্ন কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো যাতে সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন হয়, তার জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করল বীরভূম জেলা প্রশাসন ও পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী গার্গী দাস। উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় যাতে কোনও ফাঁক না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেওয়া হয়।