10:03 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Abhishek Sharma - ২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩! পাঞ্জাবের জেলা ক্রিকেটে চমক অভিষেক শর্মার

Abhishek Sharma News: ভারতের টি-২০ দলের তারকা ওপেনার অভিষেক শর্মা এখন পাঞ্জাবের জেলা ক্রিকেট টুর্নামেন্টে (Punjab Inter-District Men's Senior One-Day Tournament) খেলছেন। এই ওয়ান-ডে ক্রিকেট টুর্নামেন্টে রবিবার বিস্ফোরক ব্যাটিং করলেন অভিষেক। তাঁর এই ইনিংস নিয়ে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।

Read Full Story
09:32 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Ramayana - মুক্তির আগেই 'রামায়ণ' নিয়ে বিতর্ক! নির্মাতাদের হুঁশিয়ারি দিল শ্রী রামলীলা মহাসঙ্ঘ

রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' ছবিটি মুক্তির আগে একটি বিশেষ স্ক্রিনিংয়ের দাবি জানিয়েছে শ্রী রামলীলা মহাসঙ্ঘ। তাদের আশঙ্কা, ছবিটিতে হিন্দু ভাবাবেগে আঘাত করার মতো কিছু থাকতে পারে। নির্মাতারা এই দাবি না মানলে দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

Read Full Story
08:57 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Rain Alert - সোমবার থেকে ঝরবে শ্রাবণ ধারা, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণের ৭ জেলায় হলুদ সতর্কতা

Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! উত্তরবঙ্গে কমলা সতর্কতা, দক্ষিণের সাত জেলায় হলুদ সতর্কতা জারি। কবে কমবে দুর্যোগ, জেনে নিন জেলাভিত্তিক পূর্ণাঙ্গ পূর্বাভাস।

Read Full Story
08:36 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Sheikh Hasina - ২ বছর পর ৫ অগাস্টেই প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, কী বার্তা দেবেন?

Former Bangladesh Prime Minister Sheikh Hasina: ২০২৪ সালের ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা ছেড়ে নয়াদিল্লিতে এসে আশ্রয় নেন। এখনও ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে তিনি ঢাকা ফিরতে পারেন।

Read Full Story
08:30 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: পশ্চিমবঙ্গ DA - পুজোর মাসে ঢুকবে ডবল টাকা! অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার, ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গ DA: পুজোর মাসে প্রায় ডবল টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা, ২০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করতে চলেছে রাজ্য সরকার..এছাড়াও সপ্তম বেতন কমিশন নিয়ে নেওয়া হয়েছে নয়া সিদ্ধান্ত। তবে থেকে কার্যকর হবে 7th Pay Commission? জেনে নিন বিস্তারিত…

Read Full Story
08:21 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Taslima Nasreen - চিন্ময়কে 'অবৈধভাবে' গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ তসলিমার

রবিবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করেছেন যে, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাশকে 'অবৈধভাবে' গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মতে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে একজোট করার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। এদিকে, দুটি মামলায় জামিন পেয়েছেন চিন্ময়।

Read Full Story
07:48 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: CJP - 'শুধু ইনস্টাগ্রামে ক্ষমা নয়, পড়ুয়াদের বিরুদ্ধে কেসও তুলুন', মোদীকে আর্জি দীপকের

ককরোচ জনতা পার্টির (CJP) কর্মী অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শুধু ক্ষমা না চেয়ে পড়ুয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিতে। তাঁর দাবি, ২০ জুলাইয়ের পুলিশি বর্বরতার জন্য আগে সরকারকে ক্ষমা চাইতে হবে।

Read Full Story
07:21 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Abhijeet Dipke - জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে ছেলের আমেরিকা পড়াশোনা! CJP প্রতিষ্ঠাতার বাবার বিরুদ্ধে তদন্তের দাবি

সুরাটের এক আরটিআই কর্মী ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক অবস্থা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তাঁর প্রশ্ন, একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে কীভাবে ছেলে আমেরিকায় পড়াশোনা করতে পারে? 

Read Full Story
07:09 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Nirmal Purja - গিলগিট-বালতিস্তানে তুষারধসে পড়েছিলেন, উদ্ধার পর্বতারোহী নির্মল পূর্জার দেহ

Mountaineer Nirmal Purja: নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূর্জা তুষারধসের কবলে পড়ার পর উদ্বেগ তৈরি হয়েছিল। সারা বিশ্বের পর্বতারোহীরা প্রার্থনা করছিলেন। কিন্তু সবার প্রার্থনাই বিফলে গেল। আশঙ্কা সত্যি করে নির্মলের দেহ উদ্ধার হল।

Read Full Story
06:51 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Taslima Nasreen - '৪০ বছর ধরে লড়ছি UCCর জন্য', অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন তসলিমা নাসরিনের

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে অভিন্ন দেওয়ানি বিধিকে (UCC) সমর্থন জানালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, যেকোনো সভ্য দেশে এটি জরুরি এবং তিনি গত ৪০ বছর ধরে এর জন্য লড়াই করছেন

Read Full Story
06:24 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: 'তোলাবাজির মধুতে আসক্ত'! BJP নেতা কর্মীদের তোলাবাজি ইস্যুতে জিরো টলারেন্স নীতির কথা মনে করালেন দিলীপ ঘোষ

Dilip Ghosh warning BJP workers: তোলাবাজি নিয়ে এবার সরব মন্ত্রী দিলীপ ঘোষ! দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘জ়িরো টলারেন্স’ নীতি মনে রাখতে হবে সবাইকে। জানুন বিস্তারিত।

Read Full Story
05:44 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Terrorist News - হামিম মণ্ডলের জঙ্গি ডেরার সন্ধান‍! হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতে চলত গোপন কারখানা

Militant hideout: জঙ্গি সন্দেহে গ্রেফতার হামিম মণ্ডল হাওড়ার পিলখানায় একটি বাড়ি ভাড়া নিয়ে গোপনে একটি কারখানা চালাত বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, ওই কারখানাটি সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read Full Story
05:04 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: 'কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা ঠিক নয় আফগানদের', ভারত ঘনিষ্ঠতা নিয়ে তালিবানের উপরে ক্ষুব্ধ পাক সেনা

ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় পাকিস্তান আবারও বিচলিত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একটি সংবাদ সম্মেলনে ধর্মীয় প্রসঙ্গ ব্যবহার করে দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করে অত্যন্ত বিতর্কিত একটি বিবৃতি দিয়েছেন।

Read Full Story
04:49 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: অন্নপূর্ণা ভাণ্ডার - অগস্টে ৩,০০০ টাকা কবে মিলবে? দিন ঘোষণা, এবার এই উপভোক্তারাই টাকা পাবেন

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট কিস্তি কবে ঢুকবে অ্যাকাউন্টে? কত টাকা পাবেন, কী ভাবে স্ট্যাটাস চেক করবেন, কেন টাকা আটকাতে পারে— সব তথ্য জেনে নিন এক জায়গায়।

Read Full Story
04:29 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Lionel Messi - বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফিরলেন, দলকে জেতাতে পারলেন না মেসি

Columbus Crew vs Inter Miami: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার (Argentina) হয়ে খেলার পর এবার মেজর লিগ সকারে (Major League Soccer) ফিরলেন লিওনেল মেসি (Lionel Messi)। এই কিংবদন্তি ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিরুদ্ধে খেলতে নামলেন। তবে এই ম্যাচে মেসির দল প্রত্যাশিত ফল পেল না।

Read Full Story
03:53 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কাকলির হাত ধরে NCPI শিবিরে আরও এক TMC নেত্রী, জল্পনা শশীকে নিয়ে

TMC Split: মমতার বাড়ির কাছেই কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে শশী পাঁজা! প্রায় দু’ঘণ্টার বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা, তৃণমূল ছাড়ছেন কি প্রাক্তন মন্ত্রী? জানুন বিস্তারিত।

Read Full Story
03:26 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Lovlina Borgohain - মানচিত্রে নেই উত্তর-পূর্ব ভারত! গ্লাসগোয় প্রতিবাদ লাভলিনার

Lovlina Borgohain: এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) মহিলাদের বক্সিংয়ে রুপো পেয়েছেন অসমের তারকা বক্সার লাভলিনা বর্গোহাঁই। এই বক্সার এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে সোনা জিততে পারেননি। তবে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন।

Read Full Story
01:55 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Indian Share Market - শেয়ার বাজারে চার মাসের খরা শেষে নতুন মোড়! বাড়ছে বিদেশী বিনিয়োগ

Indian Share Market: টানা চার মাস ভারতীয় শেয়ার বাজার থেকে সরে থাকার পর, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) জুলাই মাসে প্রায় ২০,২০০ কোটি টাকার নিট বিনিয়োগ করেছেন। এই প্রত্যাবর্তন ভারতীয় সংস্থাগুলির শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল এবং আকর্ষণীয় মূল্যায়নের কারণে হয়েছে, যদিও ২০২৬ সালের সামগ্রিক বহির্গমন এখনও বেশি।

Read Full Story
01:37 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Jasprit Bumrah Ruled Out - শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা, চোট না সারায় সরলেন

Jasprit Bumrah Ruled Out: শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্য়ি হল। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলের কাছে। বাঁ হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা।

Read Full Story
01:22 PM (IST) Aug 02

Ajker Bangla News Live: Hardik Pandya - ন্যাড়া মাথায় তিরুপতি দর্শনে হার্দিক পান্ডিয়া, সঙ্গে মাহিকা শর্মা! ফেরার লড়াইয়ে ঈশ্বরের কৃপা চাইছেন অলরাউন্ডার

Hardik Pandya: ক্রিকেট মাঠে এখনও ফেরেননি। চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। সেই সময়েই সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমলায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরেপুজো দিতে যান তিনি।

Read Full Story