MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: শাশুড়ি-বউমা আলাদা নয়! অন্নপূর্ণা ভাণ্ডারে 'এক পরিবার, এক ফর্ম' নীতির কথা অগ্নিমিত্রার

Annapurna Bhandar: শাশুড়ি-বউমা আলাদা নয়! অন্নপূর্ণা ভাণ্ডারে 'এক পরিবার, এক ফর্ম' নীতির কথা অগ্নিমিত্রার

annapurna bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে ‘এক পরিবার, এক ফর্ম’ নীতির মাধ্যমে পরিবারের সকল মহিলা সদস্যই আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Jun 07 2026, 07:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অন্নপূর্ণা ভাণ্ডার
Image Credit : Asianet News

অন্নপূর্ণা ভাণ্ডার

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে মাসিক ৩০০০ টাকা করে তুলে দেবে বলে জানিয়েছে বিজেপি সরকার। সেইমত প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। নতুন প্রকল্প চালু না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যমেই ৩০০০ টাকা বিলি করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
টাকা পেয়েছেন
Image Credit : Asianet News

টাকা পেয়েছেন

সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের কয়েক লক্ষ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ৩০০০ টাকা পেয়েছেন। এই প্রথম টাকা বিলি হয়েছে। ৩ জুনের হিসেব বলছে সেই দিন পর্যন্ত রাজ্যের ২৮ লক্ষ মহিলার অ্য়াকাউন্টে ঢুকেছে টাকা।

Related Articles

Related image1
DA: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ২২ জুনের মধ্যেই মিটতে পারে বকেয়া মহার্ঘ ভাতা
Related image2
TMC Vs TMC: দলবদলের কাঁটা বনাম 'INDIA' জোটের আশা: সোমবার দিল্লি পাড়ি দিচ্ছেন মমতা
310
চলছে ফর্ম ফিলআপ
Image Credit : Asianet News

চলছে ফর্ম ফিলআপ

একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিলি হচ্ছে। অন্যদিকে নতুন প্রকল্পের জন্য নতুন করে ফর্ম ফিলাপও চলছে। এরই মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

410
এক পরিবার এক ফর্ম
Image Credit : Asianet News

এক পরিবার এক ফর্ম

উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পল সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছেনস অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা পেতে গেলে একই পরিবারের মহিলা সদস্যদের আলাদা আলাদা ফর্ম ফিলআপ করতে হবে না। একটি ফর্ম ফিলআপ করলেই হবে। অর্থাৎ এক বাড়ি বা এক পরিবার এক ফর্ম নীতি নিয়েছে নবান্ন। অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এক একটা পরিবারে একটা করেই ফর্ম যাবে।

510
সকলের জন্য একটি ফর্ম
Image Credit : Asianet News

সকলের জন্য একটি ফর্ম

অগ্নিমিত্রা পল আরও বলেছেন, 'প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না। কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফিলাপ করলেই হবে। চারটি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই।'

610
ফর্মে গুরুত্ব দিচ্ছে সরকার
Image Credit : AI PHOTO

ফর্মে গুরুত্ব দিচ্ছে সরকার

অগ্নিমিত্রা আরও জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যাতে কম না পড়ে তারজন্য সরকার বিশেষ নজর দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, একটি পরিবারের জন্য একটা ফর্মই যথেষ্ট। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখার জন্য একটি ফর্মে আলাদা আলাদা জায়গা রয়েছে।

710
তথ্য নিয়ে বার্তা
Image Credit : X

তথ্য নিয়ে বার্তা

অন্নপূর্ণা যোজনার ফর্ম ১২ পাতার। তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। তা নিয়েও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, '১২ পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। কারণ আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার।' তিনি আরও বলেন, 'যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।'

810
তথ্যেই জোর
Image Credit : chatgpt

তথ্যেই জোর

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, ডেটা ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, সরকার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলআপে সাহায্য করছে। তেমনই সমস্ত ডেটা পরীক্ষার পরেই দেওয়া হবে প্রকল্পের টাকা।

910
অনলাইনে আবেদনের ঠিকানা
Image Credit : ai photo

অনলাইনে আবেদনের ঠিকানা

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা যদি মাসে মাসে তিন হাজার টাকা করে পেতে চান তাহলে তাদের সরকারি ওয়েবসাইট www.socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে গিয়েও আবেদন করতে হবে। সঠিক তথ্য দিয়ে ফর্ম পুরণ করতে হবে। যদি ভুল তথ্য দেন তাহলেই বাতিল হবে আপনার আবেদন।

1010
৩ পৃষ্ঠা গুরুত্বপূর্ণ
Image Credit : ai photo

৩ পৃষ্ঠা গুরুত্বপূর্ণ

৫,৬ আর ৭ নম্বর পৃষ্ঠা আয় আর পেশ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ফর্মে আয় সংক্রান্ত তথ্যে ভুল থাকলে সরাসরি বাতিল করা হবে আবেদন। আবেদনকারীরে ব্ল্যাক লিস্টেটও করে দেওয়া হতে পারে।

আবেদনকারীরে আয়ের ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূল। আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঠিক ঝাড়াই বাছাইয়ের পর থেকেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে মাসে মাসে ৩০০০ টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image2
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
Now Playing
Kaliachak: মালদার এই পঞ্চায়েত প্রধান সত্যিই কী বাংলাদেশি? বিরোধীদের চক্রান্ত নাকি অন্য রহস্য?
Related Stories
Recommended image1
DA: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ২২ জুনের মধ্যেই মিটতে পারে বকেয়া মহার্ঘ ভাতা
Recommended image2
TMC Vs TMC: দলবদলের কাঁটা বনাম 'INDIA' জোটের আশা: সোমবার দিল্লি পাড়ি দিচ্ছেন মমতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved