Annapurna Bhandar Update: বার বার আবেদন জানানো হলেও এখনও মেলেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। প্রকৃত উপভোক্তা হয়েও টাকা না মেলায় বাড়ছে ক্ষোভের আগুন উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলার মহিলাদের। কী বলছেন বিক্ষোভকারীরা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবদন।।

Annapurna Bhandar Update: ক্ষমতায় আসলে বাংলার প্রত্যেক মহিলা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকা। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এটাই ছিলো বিজেপির মূল স্লোগান। ৪ মের পর পালা বদলের বাংলায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের প্রকল্প চালু হলেও এখনও তা থেকে বঞ্চিত অনেকেই। এই বঞ্চিতদের তালিকায় কেউ রয়েছেন প্রকৃত যোগ্য মহিলা। কেউ আবার বার বার আবেদন করেও পাননি টাকা। ফলে প্রতিশ্রুতি সঠিক ভাবে পূরণ না হওয়ায় বাড়ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের মধ্যে ক্রমশ ক্ষোভ। আর সেই রেশই এবার ছড়িয়ে পড়েছে জেলায়-জেলায়।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় বিক্ষোভ মহিলাদের:-

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকায় বনগাঁ পৌরসভার সামনে বিক্ষোভ-রাস্তা অবরোধ মহিলাদের । রাজ্য সরকার বরং বার বলছেন যোগ্যরা সকলে অন্নপূর্ণা টাকা পাবেন। তারপরেও বহু মহিলার টাকা ঢোকেনি বলে অভিযোগ। অন্নপূর্ণার টাকা না ঢোকায় প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ দেখালেন মহিলারা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পৌর এলাকার মহিলারা। তাদের অভিযোগ বেশ কয়েকবার অন্নপূর্ণা যোজনার ফরম পূরণ করলেও টাকা ঢোকেনি তাদের। তাদের আরও অভিযোগ, যারা অযোগ্য তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকেছে। কিন্তু তারা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য হওয়া সত্বেও তাদের টাকা ঢোকেনি। তাই প্রতিবাদ জানিয়ে বনগাঁ পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের দাবি, তারা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান তার ব্যবস্থা করতে হবে। তা না হলে সকলের টাকা বন্ধ করে দিতে হবে।

WB Weather: নিম্নচাপ কাটতে না কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি সতর্ক বার্তা

বীরভূম জেলার বোলপুরেও অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে বোলপুর মহকুমা শাসকের (SDO) দফতরে বিক্ষোভ দেখালেন একদল সাধারণ মহিলা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অন্যরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেলেও তাঁরা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের দাবি, প্রথমে তাঁদের আবেদন বা ফর্ম অনুমোদিত (Approved) হলেও পরবর্তীতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হচ্ছে না। বঞ্চিত ওই মহিলাদের আরও অভিযোগ, সমস্যার সমাধানের জন্য কখনও পৌরসভা, আবার কখনও SDO দফতরে যেতে বলা হচ্ছে। বারবার সংশ্লিষ্ট দফতরে গিয়েও সমস্যার কোনও স্থায়ী সমাধান বা স্পষ্ট উত্তর তাঁরা পাননি। শেষ পর্যন্ত ক্ষোভে এদিন বোলপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে অনুমোদিত আবেদন অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা চালু করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।