Mirza Galib Street Fire Update: মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় সিট-এর বড় পদক্ষেপ। ৯ জনের মৃত্যুতে হোটেল থেকে ১জন গ্রেফতার। বেআইনি ভাবে হোটেল খুলে ব্যবসা চালানোর অভিযোগ। আর কী বলেছেন পুলিশ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Mirza Galib Street Fire Update: নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। বুধবার গভীর রাতে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। এন্টালি মেন মার্কেট এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে। এদিকে, ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে হোটেলের ম্যানেজার এবং এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে অগ্নিকাণ্ডের আগে ও পরে হোটেলে কী পরিস্থিতি ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।
কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা?
অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার গভীর রাতে হোটেলে লিজ় হোল্ডার এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবু জাফর। এন্টালি মেন মার্কেট এরিয়া থেকে গ্রফতার করা হয় তাঁকে বলে জানা গিয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার ও একজন কর্মীকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, তারাপীঠের পর এবার খাস কলকাতার হোটেলেও অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন। ভিতরে আটকে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু। আহত ৬। দমবন্ধ হয়ে ৯ জন হোটেল আবাসিকের মৃ*ত্যুর আশঙ্কা। ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরের কাছেই হোটেলে আগুন। ঘটনাস্থলে উপস্থিত দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপস্থিত নিউ মার্কেট থানার পুলিশ। ইলেকট্রিক সুইচ থেকে আগুন বলে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


