Basirhat News: ঘরের কাজ নিয়ে ঝামেলায় এবার গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শশুর শাশুড়ির বিরুদ্ধে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Basirhat News: সংসারের কাজ নিয়ে ঝামেলা গৃহবধুকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা হাসপাতালে ভর্তি। স্বামী শশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ অকপটে স্বীকার। শাশুড়ি-ছেলে অ্যাসিড গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত ২৫ নম্বর বুথের মনোহরপুরএলাকায় ঘটনা। পাশাপাশি গৃহবধুর বাপের বাড়ি ও শশুর বাড়ি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চার মাস আগে ভালোবাসা করে বিয়ে হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী অভিযোগ উঠেছে? 

অভিযোগ, শুক্রবার রাতে স্বামী রাহুল গাজী সহ পরিবারের প্রায় চারজনের নামে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়। গৃহবধূর বাপের বাড়ির পরিবার সূত্রে জানা গিয়েছে, জোর করে অ্যাসিড খাইয়ে ও মুখে অ্যাসিড মেরে খুন করার চেষ্টা করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল এবং তারপর আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি আছে। ঘটনার আক্রান্ত গৃহবধূর বাপের পরিবারের দাবি, কঠিন থেকে কঠিনতর সাজার।

অন্যদিকে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই শয়ে শয়ে নাম বাতিল, উত্তপ্ত হাসনাবাদ। হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া, হরিকাটি-সহ একাধিক এলাকায় কয়েকশো মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালঞ্চ-টাকি রোড। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মাখালগাছার হাবাসপুর ব্রিজের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন।

সকাল আটটা নাগাদ হাসনাবাদ রোড অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু হয়। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের একটাই দাবি—অবিলম্বে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। এসডিপিও ওমর আলী মোল্লার নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। প্রায় দু’ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা, স্বাভাবিক হয় যান চলাচল। এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ভোটের আগে হঠাৎ এত সংখ্যক নাম বাদ পড়ায় উদ্বেগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।