
বড় চমক! দিলীপ ঘোষের স্ত্রী বনাম তৃণমূল? এবার ভোটের লড়াইয়ে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু! দেখুন
Dilip Ghosh: বিজেপির প্রার্থী হতে চেয়ে আবেদন করলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। মেদিনীপুর, বীজপুর বা নিউটাউন থেকে লড়তে আগ্রহী তিনি। স্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন খোদ দিলীপ ঘোষ। বিস্তারিত দেখুন।
Dilip Ghosh: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী চয়ন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার বিজেপির টিকিটে লড়াই করার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সাংসদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সল্টলেকের দলীয় দপ্তরে ইতিমধ্যেই নিজের জীবনপঞ্জি (CV) জমা দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দলে ও আমার থেকেও পুরনো কর্মী। আমি পরে এসে এমএলএ, এমপি হয়েছি। ওঁর ইচ্ছা হয়েছে, আবেদন করেছে। হাজার হাজার মানুষ আবেদন করছেন, দলই ঠিক করবে কে প্রার্থী হবেন।’
Add Asianetnews Bangla as a Preferred Source
