
BJP Ram Navami News: হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি! রাম নবমীর মিছিলে পুলিশ-আয়োজকের তুমুল সংঘর্ষ
নিউ টাউনে রাম মন্দির থেকে রাম নবমীর শোভাযাত্রা নিয়ে বৃহস্পতিবার সকালে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশের সঙ্গে আয়োজকদের বচসা বাধে। আয়োজকদের দাবি, মিছিলে অস্ত্র আনা হয়নি। যেহেতু চিরাচরিত প্রথা অনুযায়ী অস্ত্র মন্দিরে পুজো করা হয়।
নিউ টাউনে রাম মন্দির থেকে রাম নবমীর শোভাযাত্রা নিয়ে বৃহস্পতিবার সকালে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশের সঙ্গে আয়োজকদের বচসা বাধে। আয়োজকদের দাবি, মিছিলে অস্ত্র আনা হয়নি। যেহেতু চিরাচরিত প্রথা অনুযায়ী অস্ত্র মন্দিরে পুজো করা হয়। তাই গাড়িতে একটি অস্ত্র পুজোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাই নিয়ে পুলিশ আপত্তি তোলে। পুলিশ আধিকারিকদের বোঝানো হয়। এর পরে শোভাযাত্রা করা হয়েছে। মিছিলে ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া।
Add Asianetnews Bangla as a Preferred Source
