high profile candidates list: প্রথম দফার তুলনায় আসন সংখ্যা কম হলেও দ্বিতীয় দফায় নজরকাড়া প্রার্থীদের সংখ্যা অনেকটাই বেশি। দ্বিতীয় দফায় রাজ্যের ৭৭ জন প্রার্থীর দিকে নজর থাকবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দ্বিতীয় দফায় রাজ্যের সাতটি জেলায় ভোট গ্রহণ হবে। আসন সংখ্যা ১৪২টি। প্রথম দফার তুলনায় আসন সংখ্যা কম হলেও দ্বিতীয় দফায় নজরকাড়া প্রার্থীদের সংখ্যা অনেকটাই বেশি। দ্বিতীয় দফায় রাজ্যের ৭৭ জন প্রার্থীর দিকে নজর থাকবে।

ভবানীপুর

দ্বিতীয় দফায় হট-সিট ভবানীপুর। এই কেন্দ্রে মুখ্য়মন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই। ২০২১ সালে নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী মুখোমুখী। জনতার রায় এবার কোন দিকে যায় সেটাই দেখার।

কলকাতার গুরুত্বপূর্ণ প্রার্থী

কলকাতার বাকি ১০টি আসনের দিকে নজর থাকবে রাজ্য়বাসী। গতকালই ভাগ্যপরীক্ষা হবে ফিরহাদ হাকিম। তাঁর প্রতিপক্ষ বিজেপির রাকেশ সিং। একটা কংগ্রেস, তৃণমূল দুটি দল বদলে এবার তিনি গেরুয়া শিবিরে। এবারের গুরুত্বপূর্ণ কেন্দ্র রাসবিহারী। এই কেন্দ্রের তৃণমূলের দেবাশিস কুমারের প্রতিপক্ষ বিজেপির স্বপন দাশগুপ্ত। কেন্দ্রীয় এজেন্সির লাল চোখ উপেক্ষা করতে জনতার রায় নিজের দিকে এবার তিনি আনতে পারবেন কিনা সেটাই দেখার। অন্যদিকে এবার ভোটে জিততে মরিয়া স্বপন দাশগুপ্ত। এর আগে একবারও জিততে পারেনি তিনি। বালিগঞ্জে এবার লড়াই জমিয়ে দিয়েছে সিপিএম প্রার্থী আফরিন বেগম। যদিও এই কেন্দ্রের একচেটিয়া অধিকার ছিল তৃণমূলের হাতে। আফরিনের প্রতিপক্ষ পোড়খাওয়া রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়। চৌরঙ্গীতে এবার নয়না বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিপক্ষ বিজেপির সন্তোষ পাঠক। বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজার নজরকাড়া প্রার্থীদের তালিকায় রয়েছেন। মানিকতলায় শ্রেয়া পাণ্ডে আর জোড়াসাঁকোয় বিজয় উপাধ্য়ায়ও গুরুত্বপূর্ণ তৃণমূল প্রার্থীদের তালিকায় রয়েছেন। কাশীপুর বেলগাছিয়ায় ভাগ্যপরীক্ষা হবে তৃণমূলের প্রার্থী অতীন ঘোষের। তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র।

হাওড়়া

হাওড়়ায় এবার নজর বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের দিকে। উলুবেড়িয়ায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। জনতার রায় তিনি বিধানসভায় যেতে পারবেন কিনা সেটাই দেখার। উত্তরপাড়া এবার হটসিট। এই কেন্দ্রের তিন প্রতিদ্বন্দ্বীই হাইপ্রোফাইল। সিপিএম-এর মীনাক্ষী মুখোপাধ্য়ায়, তৃণমূলের শীর্ষাণ্য বন্দ্যোপাধ্য়ায় আর বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী।

হুগলি

শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। সিঙ্গুরে এবার প্রার্থী বেচারাম মান্নার দিকে। তিনি বিদায়ী কৃষিমন্ত্রী। মন্তেশ্বর আর চন্দননগরে লড়ছেন দুই বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আর ইন্দ্রনীল সেন।

নদিয়া

করিমপুরে তৃণমূলের অভিনেতা প্রার্থী সোহম চক্রবর্তীর দিকে নজর থাকবে। পলাশীপাড়ায় তৃণমূল প্রার্থী করেছে রুকবানুর রহমানকে।

উত্তর ২৪ পরগনা

বাগদায় ঠাকুরবাড়ির লড়াই। একদিকে তৃণমূলের মধুপর্ণা। অন্যদিকে বিজেপির সোমা। মধুপর্ণা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা। তিনি ওই কেন্দ্রের বিদায়ী বিধায়কও। আর সোমা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। হাবড়ায় ভাগ্যপরীক্ষা জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতির রেশ কাটিয়ে তিনি নিজের গ়ড় উদ্ধার করতে পারবেন কিনা সেটাই দেখার। নোয়াপাড়ায় তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বিজেপির অর্জুন সিং-এর মধ্যে লড়াই হবে। ব্যারাকপুরে হেভিওয়েট প্রার্থী তৃণমূলের রাজ চক্রবর্তী। দমদমে লড়াই তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য ও সিপিএম-এর দীস্পিতা ধরের মধ্যে। পানিহাটিতে এবার লড়াই আরজি করের নির্যাতিতার মা-এর সঙ্গে সিপিএম-এর কলতান দাশগুপ্ত। কামারহাটিতে নজরে রয়েছে মদন মিত্র। হিঙ্গলগঞ্জে এবার প্রার্থী বিজেপির রেখা পাত্র।

বরানগরে সায়ন্তিকা ও সজল ঘোষের জমজমাট লড়াই। বিধাননগরে সুজিত বসু,রাজারহাট গোপালপুরে তৃণমূলের অদিতি মুন্সি ও বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির মধ্যে লড়াই হবে। মধ্যমগ্রামে সব্যসাচী দত্তর ভাগ্যপরীক্ষা।

দক্ষিণ ২৪ পরগনা

বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়, সোনারপুর দক্ষিণে তৃণমূলের অরুন্ধতী মৈত্র বনাম রূপা গঙ্গোপাধ্য়ায়ের লড়াই। ভাঙড়ে এবার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী বিরুদ্ধে লড়াই তৃণমূলের শওকত মোল্লার। কসবায় নজরকাড়া প্রার্থী তৃণমূলের জাভেদ খান। যাদবপুরে হাইপ্রোফাইল প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। টালিগঞ্জে লড়াই অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপির পাপিয়া অধিকারীর।

নজরে রয়েছে বেহালার দুই কেন্দ্রে। বেহালা পশ্চিমে এবার প্রার্থী তৃণমূল কংগ্রেসের রত্না চট্টোপাধ্যায়।