ইএম বাইপাসের কাছে একটি আবাসিক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে রাঁধুনি হিসেবে কর্মরত এক ব্যক্তিকে একই বাড়িতে গৃহকর্মী হিসেবে নিযুক্ত এক মহিলাকে ধর্ষণের চেষ্টার
ইএম বাইপাসের কাছে একটি আবাসিক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে রাঁধুনি হিসেবে কর্মরত এক ব্যক্তিকে একই বাড়িতে গৃহকর্মী হিসেবে নিযুক্ত এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি ছুরি ও কাঁচি দিয়ে তাঁর উপর হামলা চালায়। ৩২ বছর বয়সি অভিযুক্ত মন্টু কুমারকে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে একটি ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়।
রান্নাঘরের ছুরি এবং কাঁচি দিয়ে আঘাত
রবিবার বিকেল ৩টের দিকে কমপ্লেক্সের একটি টাওয়ারের ফ্ল্যাটে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রোজকার মতো ৩২ বছর বয়সি ওই মহিলা ফ্ল্যাটে রান্না করতে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর চড়াও হয় ৩২ বছর বয়সি মন্টু। ওই ফ্ল্যাটে সম্প্রতিই কাজে যোগ দেন নির্যাতিতা। ঘটনার সময় রান্নাঘরে একাই ছিলেন তিনি। সেই সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ে মন্টু। নির্যাতিতা বাধা দেওয়ার চেষ্টা করলে রান্নাঘরের ছুরি এবং কাঁচি দিয়ে আঘাত করা হয় তাঁকে। আনন্দপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, "রান্নাঘরে ওই মহিলা একাই ছিলেন, তখনই মন্চু তাঁর উপর হামলা চালায়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে সে রান্নাঘরের ছুরি ও কাঁচি দিয়ে তাঁকে আঘাত করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।"
চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়
গুরুতর আহত ওই মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েক ঘণ্টা পর চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঘটনার পরই ফ্ল্য়াট ছেড়ে পালিয়ে যায় মন্টু। সে পালিয়েছে জানতে পেরেই নাগালে পাওয়ার চেষ্টা শুরু হয়। রাজ্য পুলিশের গুন্ডা দমন শাখা তাকে ধাওয়া করে। রেল পুলিশও এব্যাপারে সাহায্য় করে পুলিশকে। তাতেই মন্টুর নাগাল পাওয়া সম্ভব হয়। রবিবার গভীর রাতে দুর্গাপুর দিয়ে যাওয়ার সময় কলকাতা পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একটি যৌথ দল তাকে ট্রেন থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতেই কুমারকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করা হবে।


