মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বড় ঘটনা। তাঁর হেলিকপ্টারের কাছেই আকাশে উড়তে দেখা যায় একটি ড্রোনকে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ, দুটোই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মালতীপুরে জনসভা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী যখন পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হেলিকপ্টারের উপরে আকাশে ড্রোন উড়তে দেখা যায়।
মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বড় ঘটনা। তাঁর হেলিকপ্টারের কাছেই আকাশে উড়তে দেখা যায় একটি ড্রোনকে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উদ্হেগ ও ক্ষোভ, দুটোই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মালতীপুরে জনসভা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী যখন পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর হেলিকপ্টারের উপরে আকাশে ড্রোন উড়তে দেখা যায়। কপ্টারে ওঠার মুখে তা দেখে দাঁড়িয়ে পড়েন মমতা। তিনি তৎক্ষণাৎ নিরাপত্তা আধিকারিকদের ডেকে জানতে চান, "এই ড্রোনটা কোথা থেকে এল? কে ওড়াচ্ছে? এটা কী উদ্দেশ্যে উড়ছে?"
শনিবার মালদায় তিনটি জনসভা রয়েছে মমতার। মানিকচকে প্রথম সভার পরে তিনি মালতীপুরে দ্বিতীয় সভা করেন। সভা সেরে পরের গন্তব্য গাজোলের উদ্দেশে রওনা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কপ্টারে পাশে দাঁড়িয়ে দলের প্রার্থী এবং কয়েকজন নেতৃত্বের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল সুপ্রিমো। আচমকাই দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের মাথার ওপর একটি ড্রোনকে বনবন করে ঘুরতে দেখেই হতচকিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তখনই হেলিপ্যাডে যেখানে মমতার হেলিকপ্টার দাঁড়িয়ে ছিল, তার সামনে একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোন দেখতে পেয়েই মুখ্য়মন্ত্রী বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে বিষয়টার উপর নজর রাখেন। তা দেখেই মমতা পুলিশকে বিষয়টিতে নজর রাখার কথা বলেন। ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।” যদিও এর পরেই গাজোলের উদ্দেশে রওনা হয়ে যান মমতা।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে পড়েন। মমতা স্পষ্ট নির্দেশ দেন, ড্রোনের উৎস খুঁজে বের করতে হবে এবং যারা এটি ওড়াচ্ছে তাদের চিহ্নিত করতে হবে। নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশ পরিষ্কার থাকার কথা। সেখানে এই ড্রোন ওড়া তাঁর নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের একটি নির্বাচনী প্রচার সংস্থার পক্ষ থেকে ড্রোনটি ওড়ানো হয়েছিল। এর পরেই নামিয়ে নেওয়া হয় ড্রোনটিকে।
গত ১ এপ্রিল দুর্যোগের মুখে পড়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের হেলিকপ্টার। মুর্শিদাবাদের বড়ঞায় সভা করার পর কপ্টারে ওই জেলারই নবগ্রামে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রবল ঝড়বৃষ্টির কারণে কপ্টার নবগ্রামের সভাস্থলে অবতরণ করতে পারেনি। কপ্টারের পাইলট ঝুঁকি না-নিয়ে কপ্টারটিকে বড়ঞাতেই ফিরিয়ে আনেন। বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রামে যান মুখ্যমন্ত্রী।


