ফের অভিনব  উপায়ে সোনা পাচার   সোনার বিস্কুট-বার সহ গ্রেফতার ৭জন যার আনুমানিক মূল্য় প্রায় ৯ কোটি টাকা   ধৃতদের  বনগাঁ আদালতে তোলা হয়েছে 


ফের অভিনব উপায়ে সোনা পাচার। সোনার বিস্কুট ও বার নিয়ে এসে ধরা পড়ল মোট ৭জন। বিএসএফ-র দাবি, তাঁদের চোখে ধুলো দেওয়ার এ একেবারে নতুন পদ্ধতি। তবে এত চেষ্টা সত্ত্বেও অবশ্য শেষরক্ষা হয়নি।তল্লাশিতে বেরিয়ে পড়ে বিপুল পরিমান লুকোনো সোনা। এরপরেই গ্রেফতার করা হয় ওই ৭জনকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগালো স্বামী, প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ গৃহবধূর

সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনী ও ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কলকাতা শাখার আধিকারীকদের যৌথ অভিযানে উদ্ধার করা হল বিপুল পরিমান সোনা ৷ সূত্রের খবর উদ্ধার হওয়া সোনার বাজার দর আনুমানিক আট কোটি চুয়াত্তর লক্ষ উনসত্তর হাজার টাকা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযানে বনগাঁ ঘোনার মাঠ এলাকা থেকে মোট ২১ কেজি ১১গ্রাম সোনা উদ্ধার হয় বলে সুত্র মারফত জানা গেছে ৷ সোনাগুলি বার ও বিস্কুটের আকারে পাওয়া গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। 

আরও পড়ুন, করোনা টুঁটি টিপে ধরার আগেই মমতার পদক্ষেপ, রাতারাতি বাড়ছে আইসোলেশন বেডের সংখ্যা

 জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে সোনা উদ্ধার করার পাশাপাশি, ২ লক্ষ ৬৫হাজার ৫৮০ বাংলাদেশি টাকাও উদ্ধার করেছে বিএসএফ৷ ধৃতদের শুক্রবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷

আরও পড়ুন, করোনা মোকাবিলায় স্টেট রিলিফ এমার্জেন্সি ফান্ড গঠন মুখ্যমন্ত্রীর, হাজিরা কমানোর আবেদন বেসরকারি সংস্থা