বুধবার দুপুরে তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। 

বুধবার দুপুরে ভেঙে পড়ল তারাতলার নির্মীয়মাণ গোডাউনের শেড। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। আহত হয়েছে আরও ২০ জন। এসএসকেএম হাসপাতলে চিকিৎসা চলছে তাদের। তাদের মধ্যে ২ জনের আবস্থা আশঙ্কা জনক। আরও কয়েকজন চাপা থারা আশঙ্কা আছে। তেমনই বুধবার রাতেও চলছে উদ্ধার কাজ। ঘটনায় বাড়ত পারে মৃতের সংখ্যা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই গোডাইনের প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন এই ঘটনা এবং কারা গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে পেয়েই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কার হ.য়ছে। গ্রেফার করা হয়েছে ওই নির্মাণ কাজের স্ট্রাকচারল ইঞ্জিনিয়ার কমল সমান্ত ও সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজারকে। আরও চার জনক আটক করে বিজ্ঞাসাবাদ করে তারাতলার পুুলিশ।

জানা গিয়েছে, বুধবার রাতেই ভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগতে। পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছে, ওই ঘটনার তদন্তের জন্য একটি বিশে, দল গঠন করা হয়েছে। ওই দলে রাখা হয়েছে তারাতলা থানার দিই আধিকারিককেও। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ডেপুটি পুলিশ কমিশনার।

এদিকে প্রাথমিক তদন্তে কলকাতা পৌরসংস্থার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে, এই বেসরকারি গোডাউনটির নির্মাণ নকশায় (Building Plan) মারাত্মক ত্রুটি ছিল। অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশ বিশেষ গ্রিন করিডোরের ব্যবস্থা করেছে। আহতদের সমস্ত চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করছে।

দুর্ঘটনার নেপথ্যে প্রাথমিক অনুমান শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির (SMPA) লিজ দেওয়া জমিতে 'বেহেরা ব্রাদার্স' নামক একটি বেসরকারি সংস্থা এই বহুতল কোল্ড স্টোরেজ ও গোডাউনটি তৈরি করছিল। প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় অতিরিক্ত ওজন নিতে না পেরে এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহারের কারণে লোহার বিমগুলি বেঁকে পুরো তিনতলা কাঠামোটি একসঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আসল কারণ তদন্তের পড়েই জানা যাবে।